বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

মনিরামপুরে ভোটারদের মাঝে আতঙ্ক ছড়ানোর অভিযোগ ঈগলের প্রার্থীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৫ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ মনিরামপুর আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা কৃষক লীগ নেতা এস এম ইয়াকুব আলী অভিযোগ করেছেন বিগত দিনগুলোতে শিক্ষাখাতে নিয়োগ বাণিজ্য, ভবদহ সংস্কার, টিআর-কাবিখাসহ বিভিন্ন প্রকল্পের নামে বরাদ্দকৃত কোটি কোটি টাকার সিংহভাগ লুটপাটসহ সিমাহীন দূর্নীতির কারনে নৌকার প্রার্থী প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে ওপর নাখোশ হয়ে দিন দিন ভোটররা তার দিকে(ঈগল প্রতিক) ঝুকছে। ফলে সুষ্ঠু নির্বাচন হলে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে নৌকার কর্মী সমর্থকরা ভোটারদের মাঝে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করছে। এমনকি ঈগলের ভোটারদের ভোট কেন্দ্রে না যাবার জন্য হুমকি প্রদর্শন করছে।

বৃহস্পতিবার বিকেলে(তিনটায়) মনিরামপুর প্রেসক্লাবে সংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন ঈগল প্রতিকের প্রার্থী এসএম ইয়াকুব আলী। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিকাইল হোসেনসহ অন্যান্য নেতাকর্মী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইয়াকুব আলী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে মনিরামপুরবাসী আমাকেই ভোট দেবেন। এর আগে আমি কখনই নির্বাচনে প্রার্থী হয়নি।

সারাজীবন মনিরামপুরবাসীর কল্যানে ইতিবাচক ভূমিকা পালন করে চলেছি। ফলে মনিরামপুরবাসী আজ স্বতষ্ফুর্তভাবে আমার সাথে একাত্মতা প্রকাশ করছে।নির্বাচন অবাধ সুষ্ঠু হলে শতভাগ বিজয়ের আশা নিশ্চিত করে তিনি বলেন, জনগণ নির্ভয়ে কেন্দ্রে যেতে পারলে ঈগল পাখি প্রতিকেই ভোট দিবেন বলে আমি বিশ্বাস করি।

নৌকার প্রার্থী পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে কর্মীরা এখন ভোটারদের মাঝে আতংক ছড়াচ্ছেন। তারা ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে। এছাড়া নির্বাচনের ফলাফল পাল্টে নৌকার প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে বলেও তারা এমন কথা ছড়িয়ে বেড়াচ্ছেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১২৮ টি কেন্দ্রের মধ্যে ৪০-৪৫টি চরম ঝুঁকিপূর্ণ বলে মনে হচ্ছে। তিনি অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে নৌকা প্রতিকের নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান বলেন, স্বতন্ত্র প্রার্থীর করা অভিযোগের কোন বাস্তবতা নেই। তার অভিযোগ সব মনগড়া।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit