বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম

বিএনপির লিফলেট দেখে কিছু বানরও লাথি মারে: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৩ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ‘বিএনপি-জামায়াতের গণতন্ত্র ও নির্বাচনবিরোধী অপপ্রচার এবং অবরোধ-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন’ শীর্ষক এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ।  

 
ইসি এরইমধ্যে শক্তি, সামর্থ্য ও সক্ষমতা প্রকাশ করেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, কমিশন দেশের বেশিরভাগ থানার ওসি বদলি করেছে, ইউএনও বদলি করেছে, ডিসি বদলি করেছে। অনেক প্রার্থীকে তারা কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এগুলোর মাধ্যমে তারা একটি সুষ্ঠু, অবাধ ও জনগণের ব্যাপক অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে তাদের দৃঢ়তা প্রকাশ করতে সক্ষম হয়েছে।
 
বিএনপির নির্বাচনবিরোধী লিফলেট বিতরণ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নির্বাচন বর্জনের যে আহ্বান জানাচ্ছে সে দিকে কারও সাড়া নাই। এখন তারা কী করে! লিফলেট বিতরণ করে। এই লিফলেট দেখে পুরান ঢাকা আর ক্যান্টনমেন্ট এলাকার কিছু বানরও পেছনের দিকে লাথি মারে।
 
বিদেশিরা বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দাবি করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যাদের দুয়ারে দুয়ারে নির্বাচন বর্জন, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনকালীন সরকার এ সমস্ত কথা বলে ধরনা দিতো, তাদের দুয়ার এখন বন্ধ হয়ে গেছে। দেশের নির্বাচন পর্যবেক্ষণের জন্য তাদের অনেকেই এসেছে এবং আসছে। অর্থাৎ এ নির্বাচনকে তারা গ্রহণ করেছে।
 
বিএনপির অনেক কর্মী সমর্থকও নির্বাচনে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির অনেক সমর্থক আজকে নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত হয়েছেন। অনেক নেতা নির্বাচনে অংশ নিচ্ছেন। তাই বিএনপির নির্বাচন বর্জনের তর্জন-গর্জন কেউ শোনে নাই, নির্বাচনের ঢামাঢোলের মধ্যে হারিয়ে গেছে।

 

কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit