বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

ডাঙায় খরচ বেশি তাই তারা জলেই পেতেছেন সংসার!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৮০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বাড়িভাড়া, বাজার, ফোন ও বিদ্যুত বিল সংসার খরচ মেটাতেই হিমশিম খান অনেকে। বিদেশে আবার পানির জন্য প্রত্যেক বাড়িতে মিটার বসানো থাকে। খরচ অনুযায়ী বিল মেটাতে হয়। এত সব ঝামেলা, দায়দায়িত্ব নিতে চান না বলে নিজেদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বেচে দিয়ে স্বপ্নপূরণের লক্ষ্যে জলে ভেসেই সংসার করার সিদ্ধান্ত নিয়েছেন এক দম্পতি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের এই অভিনব জীবনযাত্রার কাহিনি।

বিশ্বভ্রমণের স্বপ্ন ছিল দু’জনেরই। কিন্তু সংসার খরচ সামলে তা পূরণ করা সম্ভব ছিল না। তাই ফ্লোরিডার বাসিন্দা জন হেনিস এবং তার স্ত্রী মেলডি হেনিস বছর তিনেক আগেই বাড়িঘর, সোনাদানা বিক্রি করে করে ফেলার সিদ্ধান্ত নেন। তারপর তারা একটি ‘মোটরহোম’ কেনেন। ক্যারাভ্যানের মতো এই গাড়িটি করেই শুরুর দিকে তারা ঘুরে বেড়াতেন। আমেরিকার অজানা-অচেনা বিভিন্ন প্রান্তে গাড়ি চালিয়ে নিজেদের মতো করেই ঘুরে বেড়িয়েছেন ওই দম্পতি। তবে দীর্ঘ সময় গাড়ি চালালে একঘেয়েমি আসে চালকদের। জনের ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল। সেই থেকেই জলযানে ভেসে বেড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমেই প্রথম রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজের বিষয়ে জানতে পারেন ওই দম্পতি। প্রায় ২৮০ দিন অর্থাৎ নয় মাসের জন্য সেই জাহাজে চড়ে বেরিয়ে পড়েন তারা। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ দক্ষিণ প্রশান্ত মহাসাগর সংলগ্ন সমস্ত দেশেই ঘুরেছেন তারা। বর্তমানে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ডোমিনিকান রিপাবলিকের একটি বন্দরে কিছু দিনের জন্য নোঙর ফেলেছে তাদের প্রমোদতরী। এক সাক্ষাৎকারে জন বলেন, ‌‌‘ডাঙায় থাকার চেয়ে জলে জীবন কাটানোর খরচ অনেক কম। খাওয়া, থাকার খরচ বাদে আমাদের বাড়তি কোনও খরচ নেই। বাড়ি, গাড়ি, জীবনবিমা আর কোনও কিছুর প্রয়োজন পড়ে না। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত জলে ভাসার সমস্ত পরিকল্পনা করাই আছে। নতুন করে আর ডাঙায় ফিরে যাওয়ার কোনও ইচ্ছে নেই।’

কিউএনবি/অনিমা/২৮ ডিসেম্বর ডিসেম্বর ২০২৩/দুপুর ১২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit