শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম

বাংলাবান্ধা বন্দরে পাওয়া মর্টারশেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২১০ Time View

ডেস্ক নিউজ : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় পাঁচদিন আগে পাওয়া একটি মর্টারশেল ধ্বংস করেছে সেনাবাহিনী। বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে বন্দর এলাকা থেকে দূরে নিয়ে একটি ফাঁকা জমিতে মর্টারশেলটি ধ্বংস করে সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ দল।

বাংলাবান্ধা বিওপির কমান্ডার শফিকুল ইসলাম জানান, গত ২২ ডিসেম্বর বাংলাবান্ধা স্থলবন্দরের জয় ট্রেডার্সের একটি পাথরের সাইটে পরিত্যক্ত মর্টারশেলটি নিয়ে স্থানীয় একটি শিশু খেলছিল। তা দেখে স্থানীয়রা খবর দিলে দ্রুত শেলটি উদ্ধার করা হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা  এটি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেন।

মর্টারশেল ধ্বংসের সময় সেনাবাহিনী-৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ডিসপোজাল টিমের কমান্ডার ক্যাপ্টেন আছিব, অ্যামুনেশন ব্যাটালিয়ন অফিসার ক্যাপ্টেন ফাত্তাহ, বিজিবির বাংলাবান্ধা বিওপির কমান্ডার শফিকুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit