শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম

খাস কামরায় গিয়ে সতর্ক থাকার অঙ্গীকার রেলমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২০৭ Time View

ডেস্ক নিউজ : পঞ্চগড়ে নৌকা প্রতীকের নির্বাচনি সভায় আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সতর্ক থাকার অঙ্গীকার করেছেন পঞ্চগড়-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বুধবার দুপুরে নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ ইসমাঈল হোসাইনের খাস কামরায় সশরীরে উপস্থিত হয়ে তিনি এ অঙ্গীকার করেন।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকায় এক নির্বাচনী সভায় রেলমন্ত্রী সুজন তার বক্তব্যে বলেন, যারা ভোট দিতে কেন্দ্রে যাবেন এবং যারা যাবেন না, তাদের দুইটি তালিকা করা হচ্ছে। এদের মধ্যে যারা ভোট দেবেন না, তারা চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে যে সুযোগ-সুবিধা পান তার নাম কাটা যেতে পারে। তার এ বক্তব্য আমলে নিয়ে নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ ইসমাঈল হোসাইন মঙ্গলবার তাকে কারণ দর্শানোর নোটিশ দেন এবং সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব প্রদানের নির্দেশ দেন। এর আগে পঞ্চগড়-১ আসনে নির্বাচনি সভায় জেলা আওয়ামী লীগের এক নেতার উস্কানিমূলক বক্তব্যের জন্য আওয়ামী লীগের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেন নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit