শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা কেন হঠাৎ হঠাৎ তার চোখ ভিজে যায়? ফাইনালের আগেই বিভ্রাটে ইয়ামালের প্রেমিকা প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন?

বিয়ের এক মাস আগেই দুষ্কৃতীর গুলিতে প্রাণ হারালেন কনস্টেবল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ফেব্রুয়ারিতে তার বিয়ে। এ নিয়ে বাড়িতে তোড়জোড় চলছিল। কিন্তু তার আগেই শোকের ছায়া নেমে এল ভারতের উত্তরপ্রদেশের কনৌজে। অভিযানে গিয়ে দুষ্কৃতীর গুলিতে নিহত হয়েছেন পুলিশ কনস্টেবল সচিন রাঠী। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অশোক যাদব নামে এক দুষ্কৃতী বাড়ি ফিরেছেন খবর পেয়ে তাকে ধরতে গিয়েছিল কনৌজ পুলিশের একটি দল। কিন্তু অশোকের বাড়ি ঘিরে ফেলতেই ঘরের ভেতর থেকে তিনি এবং তার ছেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।

প্রায় এক ঘণ্টা দু’পক্ষের মধ্যে লড়াই চলে। একপর্যায়ে সচিনের পায়ে গুলি লাগে। গুরুতর আহত হন তিনি। পরে অশোক এবং তার ছেলেকে বাগে আনতে বাড়তি পুলিশ সদস্য ডাকা হয়। প্রবল হামলার মুখে অশোক এবং তার ছেলে বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু পুলিশের গুলিতে দুজনেই আহত হন। ধরা পড়েন তারা।

অন্যদিকে সচিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হলেও চিকিৎসকেরা জানান, তার শরীর থেকে অনেক রক্ত ঝরেছে। ফলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। তিনি মুজফফরনগরের বাসিন্দা ছিলেন। পুলিশে যোগ দেন ২০১৯ সালে। কিছুদিন আগে সহকর্মীর সঙ্গে বিয়ে ঠিক হয় তার।

কিউএনবি/অনিমা/২৬ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit