শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী বিরোধী দলের লক্ষ্য অরাজকতা ছড়ানো: এমপি খোকন বিটিএলএর সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১ কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ

দূর্গম পাহাড়ি এলাকা চষে বেড়াচ্ছেন  ২৯৯ আসনের নৌকার প্রার্থী দীপংকর

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৮ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : ৭ই জানুয়ারীতে অনুষ্টিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিজয় সুনিশ্চিত করতে রাঙামাটির দূর্গম পাহাড়ি এলাকাগুলো চষে বেড়াচ্ছেন ২৯৯নং রাঙামাটি আসনে নৌকার প্রার্থী দীপংকর তালুকদার। তারই ধারাবাহিকতায় সোমবার রাঙামাটির কাপ্তাই হ্রদের ওপারে দুর্গম বিলাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাহাড়ি বাসিন্দাদের সাথে  নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় করেছেন তিনি।

সোমবার সকালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারের সমর্থনে বিলাইছড়ি উপজেলা বাজার, কেংড়াছড়ি, ডাউনপাড়া বাজারে লিপলেট বিতরণ, পথসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগের মনোনীত প্র্রার্থী দীপংকর তালুকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অভয় প্রকাশ চাকমা, দ্বাদশ নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান অংসসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, হাজী কামাল উদ্দিন, সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, বৃষ কেতু চাকমা, সাখাওয়াত হোসেন রুবেল, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়াসহ আঃলীগ ও অঙ্গসহযোগি সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সভায় নৌকার প্রার্থী দীপংকর তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও শান্তি চুক্তির বাস্তবায়নে আওয়ামী লীগের কোন বিকল্প নেই। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা মার্কায় ভোট প্রদানের জন্য স্থানীয়দের অনুরোধ জানিয়েছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit