শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম

অবৈধ টাকা ছিটিয়ে কোন লাভ হবে না: জাহিদ আহসান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৪ Time View

ডেস্ক নিউজ : শনিবার (২৩ ডিসেম্বর) সকালে টঙ্গীর কলেজ গেইট এলাকায় গণসংযোগে তিনি এসব কথা বলেন। জাহিদ আহসান বলেন, গাজীপুরের মানুষ গত বছরগুলোতে যে উন্নয়ন হয়েছিল তা দেখে অবশ্যই নৌকা মার্কায় ভোট দিবে। এদিকে, গাজীপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও তার কর্মীদের প্রচার প্রচারণায় গোটা নির্বাচনী এলাকা সরগরম হয়ে উঠেছে। নৌকা প্রতীকে ভোট চেয়ে এলাকায় মাইকিং, পোস্টার ঝুলানো, লিফলেট বিতরণ ও পথসভা চলছে জোরেশোরে।

শনিবার সকাল থেকে টঙ্গী হোসেন মাকের্টের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল তার দলের নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে উৎসব মুখর পরিবেশে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় করার আহ্বান জানান।

দুপুর ২টার দিকে টঙ্গীর পাইলট স্কুলের শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন রাসেল। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে কর্মীরাও লিফলেট নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের কাছে প্রতিমন্ত্রীর উন্নয়ন কর্মযজ্ঞ তুলে ধরছেন নেতাকর্মীরা।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit