বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

নেত্রকোনার মোহনগঞ্জে লগি বৈঠার মিছিলে লাঠি খেলা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৩ Time View

ডেস্ক নিউজ : মিছিলটি খুরশিমুল স্কুল থেকে বের হয়ে ইউনিয়ন পরিষদ পর্যন্ত যায়। গ্রামীণ সড়কে লাঠি খেলা দেখিয়ে দেখিয়ে লগি বৈঠার মিছিলে যোগ দেয় নানা বয়সীরা। তাদের মধ্যে কিশোর যুবকের সংখ্যাই বেশি। আসনটিতে প্রধানমন্ত্রী সাবেক একান্ত সচিব প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের ছোট ভাই সাজ্জাদুল হাসান নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

স্বাধীনতার পর থেকে এই আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন আবদুল মমিন ও তার স্ত্রী রেবেকা মমিন। ১১ জুলাই রেবেকা মমিনের মৃত্যুতে শূন্য আসনটিতে উপ নির্বাচনে সাজ্জাদুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হন। তিনি এবার নির্বাচনেও দলীয় মনোনয়ন পেয়েছেন।

এই আসনে জাতীয় পার্টির লাঙ্গল নিয়ে লিয়াকত আলী খান অ্যাডভোকেট, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে মশাল প্রতীক নিয়ে মুশফিকুর রহমান ও তৃণমূল বিএনপি থেকে সোনালি আঁশ প্রতীক নিয়ে আল মামুন নির্বাচন করছেন।

হাওরাঞ্চলের এই আসনে নব্বইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম জননেতা শফি আহমেদ স্বতন্ত্র প্রার্থী হলেও তার মনোনয়ন বাতিল হয়। আপিল করেও ফেরাতে পারেননি মনোনয়ন। যে কারণে আসনটিতে নৌকার জন্য সহজ হয়ে গেছে ভোট। এক ধরনের প্রতিদ্বন্দ্বীহীন ফুরফুরে মেজাজেই মাঠে রয়েছেন নৌকার প্রার্থী।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit