বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
লিওনেল মেসির অবসরের পর কার গায়ে উঠছে আর্জেন্টিনার ‘১০’ নম্বর জার্সি ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড ঢাকাসহ ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস আবারও এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ বাড়ালো কাতার ১.৫ ডিগ্রি সেলসিয়াস বৈশ্বিক উষ্ণায়নের সীমা ছাড়িয়ে যাবে পৃথিবী: জাতিসংঘ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায় বিশ্বস্ত কুকুর ইবিতে অভিনব উদ্যোগে আন্তর্জাতিক চিঠি দিবস উদযাপন ইমরান খান ও তার স্ত্রীর বিষয়ে পাকিস্তান হাইকোর্টের নতুন নির্দেশ

ফোনের চার্জ দ্রুত ফুরাচ্ছে, সমাধান নিয়ে এলো অ্যাপল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২৩২ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : কিছু দিন আগে অ্যাপল নিয়ে এসেছে আইওএস (আইফোন অপারেটিং সিস্টেম) ১৭.২ সংস্করণ। কিন্তু এই আপডেট ইনস্টল করার পর আইফোনে কিছু ত্রুটি ধরা পড়েছে। আর তাই এক সপ্তাহ না যেতেই অ্যাপলকে আইওএসের নতুন সংস্করণ আনতে হলো।

আইওএস ১৭.২.১ সংস্করণ আনার বিষয়ে দুই ধরনের সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে অ্যাপল। এর মধ্যে যুক্তরাষ্ট্রের জন্য দেওয়া বিজ্ঞপ্তিতে ত্রুটির বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে চীন ও জাপানের বিজ্ঞপ্তিতে ‘ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার’ ত্রুটির কথা বলা হয়েছে।

এক্স প্ল্যাটফরমে এ দুই সংবাদ বিজ্ঞপ্তির অসংগতি তুলে ধরেছেন আইএসভিত্তিক ইউটিউব চ্যানেলের ক্রিয়েটর ব্র্যান্ডন বুচ।

আইওএস ১৭.২. ১ সংস্করণ ইনস্টল করার জন্য আইফোনের সেটিংস থেকে জেনারেল অপশনে গিয়ে সফটওয়্যার আপডেট দিতে হবে।

এই সংস্করণ ইনস্টল করার জন্য আইফোনের সেটিংস থেকে জেনারেল অপশনে গিয়ে সফটওয়্যার আপডেট দিতে হবে।

ইতোমধ্যে আইওএস ১৭.৩ সংস্করণের বেটা টেস্টিং শুরু হয়েছে। আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে এই আপডেট আসার সম্ভাবনা রয়েছে। আইওএস ১৭.৩ সংস্করণের নতুন নিরাপত্তাবিষয়ক অপশন ‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’ ও অ্যাপল মিউজিক প্লেলিস্টে কলাবরেটিভ অপশন পাওয়া যাবে।

যদিও  ফিচার দুটি গত সপ্তাহে উন্মোচন হওয়া আইওএস  ১৭.২ সংস্করণে থাকার কথা ছিল। তবে নতুন জার্নাল অ্যাপ ছাড়াও স্প্যাশিয়াল ভিডিও, অ্যাকশন বাটনে ট্রান্সলেশনের নতুন অপশন, কন্ট্রাক্ট কি ভেরিফিকেশনের মতো মজার মজার নতুন ১৭টি ফিচার আইওএস ১৭.২ সংস্করণে যুক্ত করেছে অ্যাপল।

এক্সএস সিরিজ, ১১ সিরিজ, এসই ২০২০,১২ সিরিজ, ১৩ সিরিজ, ১৪ সিরিজ ও ১৫ সিরিজের আইফোনে নতুন আপডেটগুলো ইনস্টল করা যাবে।

তথ্যসূত্র: ম্যাকরিউমার

কিউএনবি/অনিমা/২২ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit