শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৮২ Time View
নোয়াখালীপ্রতিনিধি : দক্ষিণ আফ্রিকার হকিস্ট্রিট শহরে সন্ত্রাসীরা গুলি করে বাংলাদেশী এক যুবককে হত্যা করেছে। নিহত জাহাঙ্গীর আলম রাসেল (৩২) নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন রইস মিয়ার  ছেলে। বুধবার (২০ ডিসেম্বর) ওই দেশের সময় তার সাড়ে ১০টার দিকে দক্ষিণ আফ্রিকার হকিস্ট্রিট শহরে এ ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই চাটখিল খোয়াজের ভিটি ফাফিল মাদরাসার ইংরেজী প্রভাষক আলমগীর হোসাইন এসব তথ্য নিশ্চিত করেন।  তিনি বলেন, গত বুধবার রাতে দক্ষিণ আফ্রিকার সময় রাত সাড়ে ১০ টার দিকে হকিস্টিট শহরে তার এক বন্ধুর বাসায় দাওয়াত খেতে যায় রাসেল। খাবার শেষে তার দোকানে ফেরার পথে আফ্রিকান কালো বর্ণের সন্ত্রাসীরা তার গাড়িতে এলোপাতাড়ি গুলি চালায়। এতে সে গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়।  পরে তার সাথে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। সেখানে অবস্থানরত এলাকার লোকজনের মাধ্যমে ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছি। সরকারের সহযোগিতা পেলে লাশ দেশে আনার ব্যবস্থা করব। 
তিনি আরও বলেন, সে দীর্ঘ ১২ বছর থেকে আফ্রিকায় রয়েছে। ব্যবসায়ীক প্রতিহিংসার কারণে তাকে হত্যা করা হয়েছে। রাসেল দেড় বছর পূর্বে দেশে এসে বিয়ে করে ছিলেন। তার ৯ মাস বয়সী রাইসা আক্তার নামে এক কন্যা সন্তান রয়েছে। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান বলেন,  নিহতের পরিবার এ বিষয়ে তাদের অবহিত করেনি।  তবে খোঁজ খবর নিয়ে সার্বিক সহযোহিতা করা হবে।  

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit