শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

নোয়াখালীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু, আহত-২    

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৩ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাটের ধানশালিক ইউনিয়নে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এতে আরও দুই মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়। নিহত আবু ছায়েদ মানিক (৬৫) কোম্পানীগঞ্জ উপজলোর চরফকিরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সওদাগর বাড়ির আবুল কালামের ছেলে।  

শুক্রবার (২২ ডিসেম্বর) ভোর রাতের দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের সোনাপুর টু মুছাপুর বেড়িবাঁধ সড়কের ধানশালিক বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা বিপ্লব জানায়, শুক্রবার ভোর রাতের দিকে মোটরসাইকেল যোগে জেলা শহর মাইজদীর উদ্দেশে রওয়ানা দেয় মানিক।

যাত্রা পথে উপজেলার ধানশালিক ইউনিয়নের সোনাপুর টু মুছাপুর বেড়িবাঁধ সড়কের ধানশালিক বাজার সংলগ্ন পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মানিক মারা যায়। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।   

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit