মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

ডোমারে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিনের নির্বাচনী সভা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৯ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর ডোমারে আ’লীগের মনোনিত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ আয়োজিত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে পরিষদ মাঠে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী-০১ ডোমার ডিমলা আসনের আ’লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। যুবনেতা সুমন ইসলামের সঞ্চালনায় উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মনজিলুর রহমান মঞ্জু, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুজ্জামান রুবেল, বোড়াগাড়ী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক প্রমূখ বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, সহিদ আহম্মেদ শান্তু, আসমা সিদ্দিকা বেবী, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান রুবেল, সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরীসহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার ভোট দিয়ে বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে পূর্ণরায় নির্বাাচিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান নেতীবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit