শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

সেনবাগে বিএনপির অর্ধশত নেতাকর্মির আ.লীগে যোগদান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৪২ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন বিএনপির অর্ধশত নেতাকর্মি আওয়ামী লীগে যোগদান করেছেন।বুধবার (২০ ডিসেম্বার) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী মোরশেদ আলম এমপি সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের কুতুবের হাটে গণসংযোগের সময় তারা যোগদান করেন। এ সময় মোরশেদ আলম এমপি তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।আওয়ামী লীগে যোগদানকারীরা হলেন, নবীপুর ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক সালা উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফায়েল আহম্মেদ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়ের সহ অর্ধশত নেতাকর্মি আওয়ামী লীগে যোগদান করেন।
নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, স্থানীয় এমপি মোরশেদ আলমের উন্নয়ন কর্মককান্ডে অভিভূত হয়ে বিএনপির অর্ধশত নেতাকর্মি আওয়ামী লীগে যোগদান করেছে।  এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাহার মিয়া, শওকত হোসেন কানন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল্ল্যাহ আল মামুন প্রমূখ।  

কিউএনবি/অনিমা/২১ ডিসেম্বর ২০২৩/দুপুর ১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit