আন্তর্জাতিক ডেস্ক : সোমবার রাতের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩১ জনে দাঁড়িয়েছে। প্রাথমিক খবরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে অন্তত ১১১ জন নিহত এবং আরও ২০০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।
চীনের প্রভাবশালী গণমাধ্যম সিজিটিএন এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে ৬.২ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। সেখানে দেশটির জাতীয় জরুরি সতর্কতা জারি করে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে।
এদিকে, ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯ এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার (ছয় মাইল)। মঙ্গলবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে চীনের স্থানীয় গণমাধ্যমগুলো।
কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:৪০