শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান বোচাগঞ্জে ১শত ২৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার টানা বিশ্বকাপ জয়ের পথে যে ‘অভিশাপ’ তাড়া করছে আর্জেন্টিনাকে জয়পুরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র গাড়িচালকের সঙ্গে প্রেম, স্বামীর ২০ লাখ টাকা হাতাতে ঘুমের ওষুধ খাইয়ে বিছানায় ছাড়লেন বিষধর সাপ! বিশ্বকাপ জিতলেই অবসর নেব : কুকুরেলার

১০ম বারের মতো সেরা করদাতা বিএটি বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৯ Time View

ডেস্ক নিউজ : ২০২২-২৩ করবর্ষে আবারো দেশের সেরা করদাতা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে বিএটি বাংলাদেশ। এ নিয়ে দশমবারের মতো প্রতিষ্ঠানটি সেরা করদাতার স্বীকৃতি অর্জন করেছে। এ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ‘অন্যান্য’ শ্রেণিতে বিএটি বাংলাদেশকে পুরস্কৃত করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে এ করবর্ষে রাষ্ট্রীয় কোষাগারে মোট ১,৩৫২ কোটি টাকা করপোরেট ট্যাক্স হিসেবে জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। ২০১৪ সাল থেকে ধারাবাহিকভাবে জাতীয় অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি সবচেয়ে বেশি কর প্রদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি সেরা করদাতার পুরস্কার অর্জন করে আসছে। বর্ণিত করবর্ষে প্রতিষ্ঠানটি মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পূরক শুল্ক, করপোরেট ট্যাক্স, আমদানি শুল্ক এবং অন্যান্য কর হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে প্রায় ৩১ হাজার ৫০৭ কোটি টাকা জমা দিয়েছে, যা জাতীয় পর্যায়ে অন্য সব কোম্পানির চেয়ে বেশি।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএটি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মইন উদ্দীন, ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম এবং এক্সটার্নাল রিলেশনসের সিনিয়র ম্যানেজার আরাফাত জায়গিরদার। সেরা করদাতা হিসেবে পুরস্কার প্রাপ্তির পর শেহজাদ মুনিম বলেন, বিএটি বাংলাদেশ সম্পূর্ণভাবে দেশের আইন ও বিধি মেনে চলে, শতভাগ স্বচ্ছতা বজায় রাখে ও সময় মতো কর দিয়েছে। 

তিনি বলেন, উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব দিয়ে জাতীয় উন্নয়নে অবদান রাখতে পেরে আমরা আনন্দিত। আগামী বছরগুলোতেও দেশের অগ্রগতির উল্লেখযোগ্য অংশীদার হিসেবে ভূমিকা রাখব বলে প্রত্যাশা রাখি। সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ বিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার।

 

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit