মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

নওগাঁয় পিকআপের ধাক্কায় নিহত দুই

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৭১ Time View
নওগাঁ  প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ দুই জন নিহত হয়েছেন ।  বুধবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ধানসুরা-নাচোল আঞ্চলিক সড়কের টগরইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনারপর স্থানীয়রা পিকআপসহ চালককে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে।নিহতরা হলেন- নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের টগরইল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে পারভেজ ইসলাম (১৯)  এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার আনারুল ইসলামের ছেলে হাবীব ইসলাম (২০)। 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার ধানসুরা-নাচোল সড়ক দিয়ে নাচোল এলাকার দিকে মোটরসাইকেল যোগে পারভেজ ও হাবীব যাচ্ছিলেন। পথের মধ্যে টগরইল নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মুরগী বহনকারী পিকআপ তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক হাবীব ঘটনাস্থলেই নিহত হন । স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে মোটরসাইকেলে থাকা অপর আরোহী পারভেজকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে তিনিও মারা যাযন । এ ঘটনায় স্থানীয়দের সহযোহিতায় পুলিশ পিকআপসহ চালককে আটক করে।

 নিয়ামতপুর থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) কওছার আলম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পিকআপসহ চালকে আটক হয়েছে । আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।  ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২৩/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit