বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

দোকানে কেনাকাটায় ব্যস্ত বাবা, ঘরে আগুনে পুড়ে ৫ শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে আগুনে পুড়ে পাঁচ শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত এই পাঁচ শিশুর মধ্যে চারজনই আপন ভাই-বোন। নিহত অন্য একজনও শিশু এবং সে তাদের বাড়িতে বেড়াতে এসেছিল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে। খবর বিবিসি’র।

খবরে বলা হয়েছে, এক বাবা আসন্ন ক্রিসমাস উৎসবের কেনাকাটা করার সময় তার চার শিশু সন্তান এবং একজন
অল্পবয়সী আত্মীয় অ্যারিজোনা অঙ্গরাজ্যের বাড়িতে আগুনে পুড়ে মারা গেছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় দোতলা ওই বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে বলে কর্তৃপক্ষ সোমবার জানায়। এই ঘটনায় কেউ বেঁচে নেই বলেও জানানো হয়। বিবিসি বলছে, আগুনে পুড়ে প্রাণ হারানো ওই চার শিশুর বয়স যথাক্রমে ২, ৪, ৫ এবং ১৩। তারা একে অপরের ভাইবোন ছিল। আর নিহত অন্য শিশুর বয়স ১১ বছর। সে ওই শিশুদের আত্মীয় এবং তাদের বাড়িতে ঘুরতে এসেছিল। কর্মকর্তারা আগুনের ঘটনার তদন্ত করছেন এবং নিহত সন্তান বা তাদের বাবার নাম প্রকাশ করেননি।

গত শনিবার স্থানীয় সময় বিকেল পাঁচাটার আগে লাস ভেগাস থেকে ১০০ মাইল (১৬০ কিলোমিটার) দক্ষিণে অবস্থিত বুলহেড সিটিতে অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটে। বুলহেড সিটি পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘নিহত ওই সন্তানের বাবা তদন্তকারীদের কাছে জানিয়েছেন, তিনি প্রায় আড়াই ঘণ্টার জন্য মুদি এবং বড়দিনের উপহার কিনতে বাইরে গিয়েছিলেন।’

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২৩/সকাল ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit