শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

আনুশকার নতুন ছবি নিয়ে পুরনো গুঞ্জন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৭ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২১ সালে তাদের প্রথম সন্তান ভামিকার জন্ম হয়। তারা দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন।

কয়েক মাসেরও বেশি হয়েছে আনুশকা অন্তঃসত্ত্বা হয়েছেন বলে জানা যায়। এ সময়গুলোতে আনুশকা নিজেকে সব কিছু থেকে একপ্রকার আড়ালেই রেখেছেন।

সম্প্রতি আনুশকার নতুন ছবি দেখে সেই কৌতূহল আরও অনেকটা বেড়ে গিয়েছে। অনেক দিন পরে বিমানবন্দরের বাইরে দেখা গেল নায়িকাকে। পরনে সাদা প্যান্ট সেই সঙ্গে মানানসই কালো রঙের জ্যাকেট।

নভেম্বরের প্রথম দিকে বিরাটের সঙ্গে যখন দেখা গিয়েছিল তাকে, সেখানে স্পষ্ট ছিল স্ফীতোদর। এর আগে সেপ্টেম্বরের শেষের দিকে একটি ম্যাটারনিটি ক্লিনিকের বাইরে দেখতে পাওয়া গিয়েছিল অভিনেত্রীকে। যদিও তার অনুরোধে কোনো ছবি প্রকাশ করা হয়নি। তিনি আশ্বাস দেন যে, খুব শিগগিরই নিজেদের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন তারা। অনেকেই ভেবেছিলেন বিশ্বকাপ শেষ হওয়ার পর হয়তো সুখবর জানাবেন তারা। যদিও এখনো কোনো ঘোষণা করেননি তারা।

কিউএনবি/অনিমা/১৮ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit