শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

রণবীরকে ছাড়াই তিরুপতি মন্দিরে দীপিকা, বিচ্ছেদ গুঞ্জন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৫ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বোন আনীশার সঙ্গে বৃহস্পতিবার তিরুপতি মন্দির দর্শনে যান। একেবারে সাদামাটা ক্যাজুয়াল পোশাকে দেখা যায় তাকে। অভিনেত্রীর পরনে কালো কো অর্ড সেট। এলো করে বাঁধা খোপা। সাধারণ দর্শনার্থীদের সঙ্গেই মন্দিরে ওঠেন দীপিকা। শুক্রবার সকালে পূজা দেন মন্দিরে। পূজা দেওয়ার বেশ কিছু মুহূর্ত প্রকাশ্যে এসেছে।

করণের শোতে এই অভিনেত্রী অকপটে স্বীকার করেছেন, রণবীরের সঙ্গে সম্পর্ক থাকাকালীন একাধিক পুরুষের সঙ্গে মেলামেশা করেছেন তিনি। আর তা শুনেই নেটদুনিয়ার বাসিন্দাদের কটাক্ষের শিকার হয়েছেন। অনেকেই বলেন, দীপিকা শোতে একটু বেশি সত্য কথা বলে ফেলেছেন। যে কারণে এখন এর মাশুল নাকি গুনতে হচ্ছে তাকে! দাম্পত্য জীবনেও ধরেছে ফাটল। তিরুপতি মন্দির দর্শনে অভিনেত্রীর পাশে স্বামী রণবীর সিং না থাকা এর বড় প্রমাণ।

যদিও নেটিজেনদের এসব মন্তব্য কতটুকু সত্য, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কারণ এসব বিষয়ে দীপিকা নিজেও মুখ ফুটে কিছু বলেননি– এমনটিই উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। জানা যায়, জীবনের যে কোনো বড় কাজের আগে তিরুপতি মন্দিরে যান দীপিকা। অনেক দিন ধরে তিনি এ রীতি মেনে চলছেন। রণবীরের সঙ্গে বিয়ের পর এবারই প্রথম একা তিরুপতি দর্শনে যান অভিনেত্রী। অবশ্য এর আগেও বেশ কয়েকবার তাদের দাম্পত্যে চিড় নিয়ে কানাঘুষা শোনা গিয়েছিল; কিন্তু এরপরই সব মিথ্যা প্রমাণ করে একসঙ্গে করণের শোতে হাজির হয়েছিলেন তারা। শুনিয়েছিলেন তাদের প্রেমের গল্প।

আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে দীপিকা ও হৃতিক রোশন অভিনীত ছবি ‘ফাইটার’। সেই ছবির প্রথম গান ‘শের খুল গায়ে’ গানটি মুক্তি পেয়েছে। তাই ছবির মুক্তির আগেই তিরুপতির আশীর্বাদ নিতে তিরুমালা ছুটে গিয়েছিলেন দীপিকা। অথচ সত্যি ঘটনা জেনেই গুজব রটানো শুরু করেছে নেটদুনিয়ার কিছু মানুষ। এখন দেখার অপেক্ষা, নেটিজেন নাকি রণবীর-দীপিকার ঘনিষ্ঠজনের কথা সত্য বলে প্রমাণ হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit