শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

নোয়াখালীর নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় 

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২০৮ Time View
নোয়াখালী প্রতনিধি : নোয়াখালী জেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান (বিপিএম, পিপিএম)। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার বিকেলে নোয়াখালী জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করেন তিনি। তিনি ২৫তম বিসিএস ক্যাডার অফিসার এবং শরীয়তপুর জেলার বাসিন্দা। নোয়াখালীতে যোগদানের তৃতীয় দিন তিনি সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন।

সভায় পরিচিতি পর্ব শেষে পেশাগত সফলতা, ব্যক্তিগত বিভিন্ন ভালো উদ্যোগ, জীবনবৃত্তান্ত তুলে ধরেন সাংবাদিকদের মাঝে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচনকে সুষ্ঠু ও জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, সিনিয়র সাংবাদিকমনিরুজ্জামান চৌধুরী, নাসির উদ্দিন বাদল, সামছুল হাসান মিরণ, সাংবাদিক মাহবুবুর রহমান প্রমুখ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন ও অতিরিক্ত পুলিশ ইব্রাহিম সহ প্রায় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit