শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান বোচাগঞ্জে ১শত ২৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার টানা বিশ্বকাপ জয়ের পথে যে ‘অভিশাপ’ তাড়া করছে আর্জেন্টিনাকে জয়পুরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র গাড়িচালকের সঙ্গে প্রেম, স্বামীর ২০ লাখ টাকা হাতাতে ঘুমের ওষুধ খাইয়ে বিছানায় ছাড়লেন বিষধর সাপ! বিশ্বকাপ জিতলেই অবসর নেব : কুকুরেলার বিশ্বকাপে আর্জেন্টিনার গোলের দাপট, রক্ষণে অপ্রতিদ্বন্দ্বী স্পেন

মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে ফের বিজয়ী আল-সিসি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তৃতীয় মেয়াদে মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আবদেল ফাত্তাহ আল-সিসি। সোমবার দেশটির জাতীয় নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, সিসি ৮৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন। খবর আল-জাজিরার

আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ মিশরে তিন দিনের নির্বাচনের পর মঙ্গলবার ভোটগ্রহণ শেষ হয়েছে। প্রতিবেশী গাজায় ইসরাইল-হামাস যুদ্ধ চলাকালে এবং দেশটিতে অর্থনৈতিক সংকটের সময় এ ভোট অনুষ্ঠিত হলো। 

২০১৩ সালে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর প্রেসিডেন্ট হন সিসি। ২০১৮ সালে তিনি পুনরায় নির্বাচিত হন। আগের দুটি নির্বাচনেই তিনি ৯৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হন।

তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সিসির শাসনামলে মিশরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন।

সিসি ক্ষমতায় এসে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতির ক্ষমতায় থাকার মেয়াদ চার বছর থেকে বাড়িয়ে ছয় বছর করেছেন। সেইসঙ্গে পরপর দুই মেয়াদের সীমা দুই থেকে বাড়িয়ে তিন মেয়াদ করেছেন।

সিসি আরও তিনজন প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তাদের কেউই হাই প্রোফাইল ছিলেন না। তবে তার প্রধান বিরোধী প্রার্থীর অভিযোগ, তার প্রচারণা বাধাগ্রস্ত হয়েছে এবং কয়েক ডজন সমর্থককে গ্রেফতার করা হয়েছে। 

কিউএনবি/অনিমা/১৮ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit