বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

সোমবার কী আছে ভাগ্যে, রাশিফলে জেনে নিন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৪ Time View

লাইফস্টাইল ডেস্ক : মেষ: দিনটি ব্যয়বহুল হবে। পারিবারিক ব্যয় হঠাৎ বাড়তে পারে, যা আপনাকে চিন্তিত করে তুলবে। ব্যবসায়ে বড়সড় মুনাফ অর্জন করায় মানসিক শান্তি লাভ করবেন। বেসরকারি চাকরিজীবীরা ভালো কোনো প্রস্তাব পেতে পারেন। চোখের সমস্যা হতে পারে। প্রেমীকে বাইরে কোথাও নিয়ে যেতে পারেন।

 
মিথুন: দিনটি ক্যারিয়ারের দিক দিয়ে খুবই ভালো। বরিষ্ঠরা আপনাকে এমন কিছু কাজ দিতে পারেন, যাতে আপনাকে অধিক পরিশ্রম করতে হবে। পরিশ্রমের জোরে সন্ধ্যার মধ্যে কাজ সম্পন্ন করতে সফল হবেন। ফলে বরিষ্ঠদের প্রশংসা লাভ করবেন। নতুন চাকরিতে যোগ দিলে লাভ হবে। পরিবারের সদস্যের স্বাস্থ্য দুর্বল হওয়ায় সমস্যার সম্মুখীন হবেন। অর্থ ব্যয় হবে।
 
কর্কট: আধ্যাত্মিক কাজে সময় কাটবে। দরিদ্রদের সেবা করে সময় ব্যয় করবেন। সন্তানের পড়াশোনা সংক্রান্ত কোনো সংবাদ পেতে পারেন। পরিবারের কোনো সদস্যের বিয়ে পাকা হতে পারে। কোনো শুভ অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হবে। আজ ৯২ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন।
 
সিংহ: স্বাস্থ্য দুর্বল থাকবে। খাওয়া-দাওয়ার যত্ন নিন। তা না হলে পেটের গোলযোগ হতে পারে। ব্যবসায়ীরা আনন্দিত থাকবেন। কারণ আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। পরিবারের সদস্যদের উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন।
 
কন্যা: দিনটি মাঝারি ফলদায়ী। জীবনসঙ্গীর সঙ্গে একা কিছু সময় কাটাবেন। ফলে ভবিষ্যৎ পরিকল্পনায় আলোচনা করবেন। সন্ধ্যার দিকে পরিবারের সদস্যদের কাছ থেকে কোনো সারপ্রাইজ পেতে পারেন। ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ছোট ব্যবসায়ীরা কারও কথায় এসে আর্থিক লেনদেন করবেন না। তা না হলে পরে অনুতাপ হতে পারে।
 
তুলা: দিনটি সাধারণ থাকবে। ব্যবসার জন্য সহজে ঋণ পেয়ে যাবেন। এর সাহায্যে ব্যবসায় আসা সমস্যার সমাধান করতে পারবেন। ভাইদের সঙ্গে পরামর্শ করে ব্যবসায়িক সমস্যা দূর করতে পারবেন। সন্তানের বিয়েতে বাধা এলে পরিবারের সদস্যদের সাহায্যে তা দূর হবে। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে।
 
বৃশ্চিক: আজকের দিনটি ভালো কাটবে। প্রেমীরা সঙ্গীর সঙ্গে কথা বলার সময় আচরণ নিয়ন্ত্রণে রাখুন। তা না হলে কোনো কারণে তর্ক হতে পারে। মামাবাড়ির কোনো ব্যক্তির কাছ থেকে টাকা ধার নেবেন না। কারণ সেই টাকা শোধ করা কঠিন হবে। ছাত্রছাত্রীদের জন্য দিনটি ভালো। শিক্ষকদের কাছ থেকে ভালো পরামর্শ পাবেন, তা কার্যকরী করুন। সরকারি চাকরিজীবীরা কোনো সুসংবাদ পাবেন।
 
ধনু: দিনটি অত্যন্ত ফলদায়ী। মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে। জমি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে। আপনজনের সমস্যার কথা শুনে চিন্তিত হবেন। মনের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা চলতে থাকবে। ফলে কারও সাহায্য করা থেকে পিছ পা হবেন না। পারিবারিক জীবনে পরিবর্তন দেখা দেবে। জীবনসঙ্গীর সহযোগিতা ও সান্নিধ্য পাবেন।
 
মকর: প্রাণশক্তিতে ভরপুর থাকবেন। তাই আজ নিজের সব কাজ করতে পারবেন। আজ দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন করার চেষ্টা করুন। এই কাজ করতে গিয়ে দীর্ঘদিনের আইনি কাজ যাতে না আটকায়, সে দিকে লক্ষ্য রাখতে হবে। তা না হলে ভবিষ্যতে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে তর্ক বাঁধলে আচরণ নিয়ন্ত্রণে রাখুন। তা না হলে সম্পর্কে তিক্ততা সৃষ্টি হতে পারে।
 
কুম্ভ: প্রভাব ও বৈভব বাড়বে। ধন বৃদ্ধি হবে। সম্পত্তি সংক্রান্ত চুক্তি চূড়ান্ত করার আগে এর ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো বিচার করে নিন। তা না হলে ভবিষ্যতে কোনো বড়সড় সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্রে ঊর্ধতন কর্মকর্তাদের স্নেহভাজন হয়ে থাকবেন। পদোন্নতির সংবাদ শুনতে পাবেন। আচরণ নিয়ন্ত্রণে রাখলে সম্মান পাবেন।
 
মীন: ব্যক্তিত্বে উন্নতি হবে। হাসিখুশি স্বভাবের কারণে সবাই আপনার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করবে। ব্যবসায়ে লোকসান হওয়ায় চিন্তিত থাকবেন। উজ্জ্বল ভবিষ্যতের জন্য কিছু প্রকল্পের কাজে ব্যস্ত থাকবেন এবং তাতে সফল হবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। পারিবারিক জীবনে সুখানুভূতি থাকবে। সন্তানের চাকরি সংক্রান্ত সুসংবাদ পাবেন। কোনো আত্মীয়ের বাড়িতে দেখা করতে যেতে পারেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit