সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

খাগড়াছড়িতে পুনাক এর উদ্যােগে  বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২১৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “লক্ষ্য হোক সহায়তার, জয় হোক মানবতার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর আয়োজনে  পাহাড়ে পিছিয়ে প্রান্তিক জনগোষ্টি অসহায় হতদরিদ্র, ছিন্নমূল মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা  সেবা প্রদান করেছে  পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক । রবিবার (১৭ডিসেম্বর)সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের উদ্যােগে খাগড়াছড়ি শাপলা চত্বর মুক্তমঞ্চে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন উদ্বোধন করেন খাগড়াছড়ি পুলিশ সুপার ও পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক  সভাপতি মুক্তা ধর পিপিএম (বার) 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)  মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস)  মোঃ জসীম উদ্দিন পিপিএম, খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ তফিকুল আলম,  সহকারী পুলিশ সুপার  সৈয়দ মুমিদ রায়হান সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসা সেবায় বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকেরা এ সেবা প্রদান করেন। এদিন ডায়াবেটিস, প্রেসার ও পরীক্ষা-নিরীক্ষাসহ নানান রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

খাগড়াছড়ি পুলিশ সুপার ও পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক সভাপতি মুক্তা ধর পিপিএম (বার) বলেন, খাগড়াছড়ি জেলার পিছিয়ে পড়া  অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে পুনাক।পুনাক নিজস্ব কার্যক্রমের বাইরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় আজ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ভবিষ্যতে এ ধরনের আরও কল্যাণমুখী কাজ অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit