শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

পাকিস্তানকে ফলো-অন না করিয়ে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : আগের দিনের ১৩২ রান নিয়ে শনিবার (১৬ ডিসেম্বর) ব্যাটিংয়ে নামে পাকিস্তান। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৭১ রানে থামে পাকিস্তানের ইনিংস। প্রথম ইনিংস শেষে স্বাগতিকদের চেয়ে ২১৬ রানে পিছিয়ে থাকল মাসুদের দল।

পাকিস্তানকে ফলো-অন করিয়ে আবার ব্যাটিংয়ে পাঠানোর সুযোগ থাকলেও করেননি অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। সফরকারীদের রানের বোঝা চাপিয়ে দিতে নিজেরাই ব্যাটিংয়ে নেমে পড়েছেন। তৃতীয় দিন ব্যাটিংয়ে নেমে শুরুতেই নাইটওয়াচম্যান খুররাম শেহজাদের উইকেট হারায় পাকিস্তান। চতুর্থ উইকেটে বাবর আজমকে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন বাবর আজম। মিচেল মার্শের বলে বাবর ফিরলে ভাঙে সেই প্রতিরোধ। ২১ রান করে আউট হন বাবর।

নাথান লায়নের বলে স্ট্যাম্পিং হওয়ার আগে ৬২ রান করেন ইমাম-উল-হক। সরফরাজ আহমেদও ফেরেন দ্রুত। সপ্তম উইকেটে আগা সালমান ও সৌদ শাকিল ৬৬ বলে ৩৫ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও সেটা তেমন সফলতার মুখ দেখেনি। ২৮ রান করে জশ হ্যাজেলউডের বলে আউট হন শাকিল। তবে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন সালমান। এক প্রান্ত আগলে রেখে ২৮ রান করেছেন তিনি।  

অস্ট্রেলিয়ার হয়ে ৬৬ রানে ৩ উইকেট নিয়েছেন লায়ন। ৪৯৬ উইকেট নিয়ে পার্থ টেস্টে খেলতে নামা লায়নের ৫০০ উইকেটের মাইলফলক ছুঁতে চাই আর ১ উইকেট। ২টি করে উইকেট প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের। 

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit