মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

ছোটমনি নিবাসের শিশুদের মাঝে খাবার বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২০০ Time View

বিশ্বজিত সরকার বিপ্লব গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন বৈশাখী মেন্ডিস সেলাই মেশিন প্রশিক্ষন কেন্দ্রের উদ্যোগে বরিশাল বিভাগীয় ছোটমনি নিবাসের শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার সকালে আগৈলঝাড়া উপজেলার গৈলায় অবস্থিত বরিশাল বিভাগীয় ছোটমনি নিবাসের হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন বৈশাখী মেন্ডিস সেলাই মেশিন প্রশিক্ষন কেন্দ্রের নির্বাহী পরিচালক বৈশাখী মেন্ডিস এর সভাপতিত্বে খাবার বিতরণ পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন,আগৈলঝাড়ার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, বরিশাল জেলা পরিষদের সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি মলিনা রানী রায়, সাধারন সম্পাদক মমতাজ বেগম, নাইজেল গেব্রিয়েল মেন্ডিস, নারী নেত্রী আভা মুখার্জী, সুমা কর, বিউটি হক, হাফিজা ইয়াসমিন, ইউপি সদস্য জেসমিন বেগম, সাবেক ইউপি সদস্য পবিত্র রানী রায়, মনিকা গোমেজ, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশ্বজিত সরকার বিপ্লব, সাংবাদিক সামিমুল ইসলাম,খাইরুল ইসলাম প্রমুখ।পরে বরিশাল বিভাগীয় ছোটমনি নিবাসের ১১ জন শিশুদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit