বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
লিওনেল মেসির অবসরের পর কার গায়ে উঠছে আর্জেন্টিনার ‘১০’ নম্বর জার্সি ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড ঢাকাসহ ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস আবারও এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ বাড়ালো কাতার ১.৫ ডিগ্রি সেলসিয়াস বৈশ্বিক উষ্ণায়নের সীমা ছাড়িয়ে যাবে পৃথিবী: জাতিসংঘ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায় বিশ্বস্ত কুকুর ইবিতে অভিনব উদ্যোগে আন্তর্জাতিক চিঠি দিবস উদযাপন ইমরান খান ও তার স্ত্রীর বিষয়ে পাকিস্তান হাইকোর্টের নতুন নির্দেশ

‘মনের কথা পড়তে সক্ষম’ হেলমেট বানাল বিজ্ঞানীরা!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৬ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি’র ‘গ্রাফেনেক্স-ইউটিএস হিউম্যান-সেন্টার আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সেন্টার’ একটি বহনযোগ্য ডিভাইস তৈরি করেছে। তাদের দাবি, এই ডিভাইস মানুষের নীরব চিন্তা পাঠ করতে পারবে। পাশাপাশি সেই চিন্তাকে টেক্সটেও (অক্ষর) পরিণত করতে পারবে। 

এরকম উদ্ভাবন বিশ্বেই প্রথম বলে দাবি করছে গবেষকরা। 

এই উদ্ভাবন আহত ও নানা রোগে বাকশক্তি হারানো মানুষদের জন্য নতুন দুয়ার উন্মোচন করবে বলেও দাবি করছেন সংশ্লিষ্ট গবেষকরা। এর মাধ্যমে প্যারালাইসিস অথবা স্ট্রোকে আক্রান্ত মানুষরা অন্যের সাথে যোগাযোগ করতে পারবে। এটা মেশিন ও মানুষের মাঝেও নিবিড় যোগাযোগ স্থাপন করতে পারবে বলে মনে করছেন বিশ্লেষকরা। 

মানুষের মাথায় পরিয়ে দেওয়া হবে এই বিশেষ হেলমেট। এসময় মাথার নানা কার্যক্রম বিশেষ করে মস্তিষ্ক-তরঙ্গ সনাক্ত করে মানুষের ভাবনা অনুধাবন করবে বিশেষ মেশিনটি। আর সেই সংকেতকেই অক্ষরে পরিণত করবে বিশেষ প্রক্রিয়ায়। 

কয়েক ব্যবহারকারীর ওপর চালানো পরীক্ষায় দেখা গেছে তারা এই ডিভাইস ব্যবহার করে প্রশ্নের উত্তর সঠিকভাবেই দিতে পারছেন। 

তবে এই মেশিন সবার জন্য উন্মুক্ত করতে আরো অনেকটা সময়ের দরকার বলে জানিয়েছেন গবেষকরা। আর অন্যান্য গবেষকরাও বলছেন, এই জন্য আরো অনেক পরীক্ষা-নিরীক্ষা দরকার। এখনই এর সফলতা বা ব্যর্থতা নিয়ে কথা বলার সময় আসেনি।

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit