সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন

নরসিংদীতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৩ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন ও ৬ উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পালন করছে বিভিন্ন কর্মসূচী। প্রতুষ্যে মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

এছাড়া মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং প্যারেড ও কুচকাওয়াজে সালাম গ্রহণসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এছাড়া পৃথকভাবে ৬ উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে দিবসটি।

অপরদিকে মহান বিজয় দিবস উপলক্ষে মাধবদী পৌরসভায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে মাধবদী পৌর মিলনায়তনে অনুষ্ঠিত এই আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী শহর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক।

এর আগে জাতীয় পতাকা উত্তলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক ও মাধবদী শহর আওয়ামিলীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এসময় পৌর কাউন্সিলরবৃন্দ ও মাধবদী থানা মহিলা আওয়ামিলীগ ও শহর আওয়ামিলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৩,/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit