শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
রক্তাক্ত রাজপথ মাড়িয়ে সংসদে নুর সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় নিল যারা জেলে দৃষ্টি হারানো ইমরানকে নিয়ে ওয়াসিমের আবেগঘন বার্তা তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার ফোন নির্বাচনী এলাকা কে মাদক,সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করা হবে অঙ্গীকার বিজয়ী  স্বতন্ত্র প্রার্থীর এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান বিশ্বকাপের আগে বড় ধাক্কা ব্রাজিল শিবিরে মাধবদীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে যৌথ বাহিনীর হাতে ১১ জন গ্রেপ্তার ঢাকার আসকোনায় ব্রাদার্স প্রিমিয়াম লীগের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট  ঢাকা-১৯ আসনে এমপিকে আশুলিয়া থানা মোটর চালক দলের শুভেচ্ছা 

এবার আলাদা গাড়িতে মেয়ের স্কুলে গেলেন ঐশ্বরিয়া-অভিষেক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৪ Time View

বিনোদন ডেস্ক : দিন যত গড়াচ্ছে বলিউডের তারকা দম্পতি অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদের জল্পনা ততই বেড়েই চলছে। অবশ্য বিয়ের পর বহুবার তাদের সংসার ভাঙার গুঞ্জন শোনা গেছে। তবে এবারের গুঞ্জনটা বেশ জোরালো। যদিও শুধুমাত্র আরাধ্যার মুখ চেয়েই নাকি আইনত আলাদা হওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন না অভিষেক-ঐশ্বরিয়া। এসব গুঞ্জনের মাঝেই ফের একবার একসঙ্গে দেখা গেল তারকা দম্পতিকে।

শনিবার মুম্বাইতে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠানে বচ্চনদের সঙ্গেই দেখা গেল ঐশ্বরিয়া রাই বচ্চনকে। যদিও সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিওতো অভিষেক-ঐশ্বরিয়াকে আলাদা গাড়ি থেকে নামতে দেখা গিয়েছে। ঐশ্বরিয়ার সঙ্গে এদিন এসেছিলেন তার মা বৃন্দা রাই। তবে তারপর স্বামী অভিষেকের সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা যায় ‘রাই সুন্দরী’কে। ভাগ্নে অগস্ত্য নন্দাকে দেখে গাল টিপে দেন অভিনেত্রী। সেখানে দেখা গেল অমিতাভ বচ্চনকেও। 

এই ভিডিও দেখে ঐশ্বরিয়া-অভিষেক কেন আলাদা গাড়িতে এসেছেন- তা নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েননি নেটিজেনরা। কেউ আবার লিখেছেন, ‘আরাধ্য তো সবসময় মায়ের সঙ্গেই আঠার মতো আটকে থাকে, বাবার দিকে ফিরেও তাকায় না’। কেউ লিখেছেন, ‘ভালো করে দেখুন, ঐশ্বরিয়া তার মায়ের সঙ্গে এসেছেন এক গাড়িতে, আর বচ্চনরা আলাদা গাড়িতে।’ কারোর কথায়, ‘শ্বশুরমশাই অমিতাভ তো ঐশ্বরিআর দিকে তাকালেনও না, এড়িয়ে চললেন।’

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২৩,/সকাল ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit