শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রক্তাক্ত রাজপথ মাড়িয়ে সংসদে নুর সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় নিল যারা জেলে দৃষ্টি হারানো ইমরানকে নিয়ে ওয়াসিমের আবেগঘন বার্তা তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার ফোন নির্বাচনী এলাকা কে মাদক,সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করা হবে অঙ্গীকার বিজয়ী  স্বতন্ত্র প্রার্থীর এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান বিশ্বকাপের আগে বড় ধাক্কা ব্রাজিল শিবিরে মাধবদীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে যৌথ বাহিনীর হাতে ১১ জন গ্রেপ্তার ঢাকার আসকোনায় ব্রাদার্স প্রিমিয়াম লীগের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট  ঢাকা-১৯ আসনে এমপিকে আশুলিয়া থানা মোটর চালক দলের শুভেচ্ছা 

মেয়েকে নিয়ে বচ্চন পরিবার থেকে বেরিয়ে গেছেন ঐশ্বরিয়া!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৪ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের তারকা দম্পতি অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদের গুঞ্জন বেড়েই চলছে। অবশ্য বিয়ের পর বহুবার তাদের সংসার ভাঙার গুঞ্জন শোনা গেছে। তবে এবারের গুঞ্জনটা বেশ জোরালো। যদিও বরাবরের মতো এবারও এ নিয়ে কোনো কথা বলছেন না বচ্চন পরিবারের কেউ। 

বিয়ের পর থেকেই বচ্চন পরিবারের সঙ্গে মনোমালিন্য লেগে ছিল সাবেক এই বিশ্বসুন্দরীর। শুরুর দিকে স্বামীকে পাশে পেয়েছিলেন। কিন্তু গত কয়েক মাস ধরে বদলে গিয়েছে ছবি। একে অপরকে ছাড়াই যাচ্ছেন সব জায়গায়। বেশ কিছু দিন ধরে বিবাহবিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হচ্ছে। 

বচ্চন পরিবারের ঘনিষ্ঠের বরাতে শুক্রবার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বচ্চন পরিবারের সঙ্গে সমঝোতা করতে চাইছেন না ঐশ্বরিয়া। তাই এবার একেবারে চরম সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পারিবারিক কলহের কারণে মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে জলসা (অমিতাভ বচ্চনের বাড়ি) ছেড়ে বেরিয়ে গেছেন ঐশ্বরিয়া!

ফলে গত কয়েক মাস ধরে অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের যে জল্পনা চলছে সেটাই কি সত্যি হতে চলেছে!

২০০৭ সালে অভিষেককে বিয়ে করেন ঐশ্বরিয়া। বিয়ের পর থেকে শ্বশুর-শাশুড়ির সঙ্গে এক বাড়িতেই সংসার করেছেন তিনি। দেখতে দেখতে ১৬ বছরের দাম্পত্য জীবনও কাটিয়ে ফেলেছেন তারা। 

 

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২৩,/সকাল ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit