শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
রক্তাক্ত রাজপথ মাড়িয়ে সংসদে নুর সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় নিল যারা জেলে দৃষ্টি হারানো ইমরানকে নিয়ে ওয়াসিমের আবেগঘন বার্তা তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার ফোন নির্বাচনী এলাকা কে মাদক,সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করা হবে অঙ্গীকার বিজয়ী  স্বতন্ত্র প্রার্থীর এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান বিশ্বকাপের আগে বড় ধাক্কা ব্রাজিল শিবিরে মাধবদীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে যৌথ বাহিনীর হাতে ১১ জন গ্রেপ্তার ঢাকার আসকোনায় ব্রাদার্স প্রিমিয়াম লীগের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট  ঢাকা-১৯ আসনে এমপিকে আশুলিয়া থানা মোটর চালক দলের শুভেচ্ছা 

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারে ফল ও মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান বিজয় দিবস উপলক্ষ্যে শুভেচ্ছার নিদর্শন হিসেবে রাজধানীর মোহাম্মদপুর গজনবী রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের মধ্যে ফল এবং মিষ্টি পাঠিয়েছেন। 

শনিবার সকালে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু এবং প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে এগুলো পৌঁছে দেন।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা এ সময় প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উৎসবে যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পবিত্র ঈদ এবং বাংলা নববর্ষের দিনে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদানকারী দল আওয়ামী লীগের বিজয় প্রত্যাশা করেন। তারা বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সুযোগ্য কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবারের সদস্যরা সুরক্ষিত থাকবে। শুধু তাই নয় দেশের উন্নয়ন অগ্রযাত্রাও অব্যাহত থাকবে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা প্রধানন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যগণের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২৩,/সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit