শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রক্তাক্ত রাজপথ মাড়িয়ে সংসদে নুর সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় নিল যারা জেলে দৃষ্টি হারানো ইমরানকে নিয়ে ওয়াসিমের আবেগঘন বার্তা তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার ফোন নির্বাচনী এলাকা কে মাদক,সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করা হবে অঙ্গীকার বিজয়ী  স্বতন্ত্র প্রার্থীর এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান বিশ্বকাপের আগে বড় ধাক্কা ব্রাজিল শিবিরে মাধবদীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে যৌথ বাহিনীর হাতে ১১ জন গ্রেপ্তার ঢাকার আসকোনায় ব্রাদার্স প্রিমিয়াম লীগের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট  ঢাকা-১৯ আসনে এমপিকে আশুলিয়া থানা মোটর চালক দলের শুভেচ্ছা 

বিয়ে করলেন শাকিব খানের নায়িকা দর্শনা বণিক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২০৭ Time View

বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের অভিনেত্রী দর্শনা বণিক। বাংলাদেশেও তার পরিচিতি বেশ। মূলত শাকিব খানের সঙ্গে ‘অন্তরাত্মা’ ছবিতে অভিনয় করে বাংলাদেশে আলোচনায় আসেন তিনি। সেই দর্শনা এবার বিয়ের পিঁড়িতে বসেছেন। দর্শনার বর পশ্চিমবঙ্গের অভিনয়শিল্পী সৌরভ দাস।

‘মন্টু পাইলট’ নামে পরিচিতি পেয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে প্রেম করার পর এদিন বাঙালি রীতি মেনে ঘটা করেই বিয়ে করছেন এই জুটি। সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শনা বেশ কিছু ছবি শেয়ার করেছেন।

শুক্রবার সন্ধ্যায় কলকাতার তপসিয়ার অর্কিড ব্যাঙ্কোয়েট অ্যান্ড গার্ডেনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই যুগল।

দর্শনা বণিকের ইনস্টাগ্রাম স্টোরিতে বিয়ের ছবি পোস্ট করেছে তার টিমের সদস্যরা। তাতে দেখা যায়, লাল রঙের শাড়িতে বউ সেজেছেন দর্শনা বণিক; পরেছেন সোনার গহনা। অন্যদিকে সৌরভ দাস অফ হোয়াইট রঙের পাঞ্জাবিতে বর সেজেছেন।

গত বছরের শুরুর দিকে জোর গুঞ্জন চাউর হয়, অভিনেত্রী দর্শনা বণিক চুটিয়ে প্রেম করছেন; তা-ও সহশিল্পী সৌরভ দাসের সঙ্গে। যদিও এই গুঞ্জন মিথ্যা বলে উড়িয়ে দেন এই যুগল। কয়েক দিন আগে সব জল্পনার ইতি টেনে বিয়ের ঘোষণা দেন দর্শনা বণিক। অবশেষে প্রেমিক সৌরভের গলায় মালা পরালেন এই অভিনেত্রী।

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২৩,/সকাল ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit