শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান বোচাগঞ্জে ১শত ২৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার টানা বিশ্বকাপ জয়ের পথে যে ‘অভিশাপ’ তাড়া করছে আর্জেন্টিনাকে জয়পুরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র গাড়িচালকের সঙ্গে প্রেম, স্বামীর ২০ লাখ টাকা হাতাতে ঘুমের ওষুধ খাইয়ে বিছানায় ছাড়লেন বিষধর সাপ! বিশ্বকাপ জিতলেই অবসর নেব : কুকুরেলার বিশ্বকাপে আর্জেন্টিনার গোলের দাপট, রক্ষণে অপ্রতিদ্বন্দ্বী স্পেন

আদালতে পুলিশের সামনেই আসামিকে গুলি করে হত্যা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১২৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাটনার একটি আদালত ভবনে পুলিশের সামনেই খুনের মামলার এক কারাবন্দি আসামিকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুই অভিযুক্ত খুনিকে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, উত্তরপ্রদেশের সিকান্দারপুরের বাসিন্দা অভিষেক কুমার হত্যাসহ কয়েকটি মামলার আসামি। তিনি নগরীর বিউর কারাগারে বন্দি ছিলেন। শুক্রবার তাকে আদালতে হাজির করার কথা ছিল। এদিন অভিষেক কুমারকে দানাপুর আদালতে নিয়ে যাওয়ার সময় দুজন লোক তার ওপর হামলা চালায় এবং তাকে গুলি করে হত্যা করে। 

এ সময় আদালত চত্বরে উত্তেজনা দেখা দেয়। ঘটনার পরপরই খুনিদের মোকাবিলা করে পুলিশ তাদের গ্রেফতার করে। ওই এলাকা থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হামলাকারীরা মুজাফফরপুরের। 

পাটনা পশ্চিমের পুলিশ সুপার (এসপি) রাজেশ কুমার বলেন, হামলাকারীদের গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। হত্যার জন্য কারা তাদের পাঠিয়েছে এবং এ খুনের পেছনের কারণ জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি আরও বলেন, ২০১৯ সালেও দানাপুর আদালতের বাইরে একজন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। বিচারাধীন বন্দিদের আদালতে নিয়ে আসার সময় পুলিশের ওপর হামলা করলে তিনি নিত হন। 

কিউএনবি/অনিমা/১৫ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit