বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

সবার প্রিয় ডা.ছবেদ আলী আর নেই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ৫২৪ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : মনিরামপুরের কবি সাহিত্যিক, সমাজসেবক সবার প্রিয় ডা. এম ছবেদ আলী আর নেই। হৃদরোগ, ডায়াবেটিক, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে ইন্তিকাল করেন(ইন্নালিল্লাহী——রাজেউন)। তার বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলেসহ অংসখ্য গুনগ্রাহি রেখে গেছেন। শুক্রবার বিকেলে পৌরশহরের আলীয়া মাদ্রাসা মাঠ ও নিজ গ্রাম চালকিডাঙ্গায় মোট দুই দফা জানাজা শেষে রাতে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাকে দাফন করা হয়।

এ দিকে ডা.ছবেদ আলীর মৃত্যুর খবর শুনে বাড়িতে গিয়ে আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, আওয়ামী লীগের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এস এম ইয়াকুব আলী, হুমায়ুন সুলতার সাদাব, জাতীয় পার্টির এম এ হালিমসহ রাজনৈতিক , সামাজিক, পেশাজীবী, ব্যবসায়ীক, সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/১৫ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit