শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

ভুল স্বীকার করায় মুন্নীকে শ্রদ্ধা জানালেন বুবলী, যা বললেন অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৪ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্কের বিষয়ে ভক্তরা বেশ ভালো করেই জানেন। এ দুই তারকাই একটা সময়ে ছিলেন সুপারস্টার শাকিব খানের স্ত্রী। কিন্তু বর্তমানে এই নায়কের জীবনে তাদের কোনো অবস্থান নেই। দুজনেই হয়ে গেছেন সাবেক। 

যদিও ছেলে আব্রাম খান জয় ও শেহজাদ খান বীরের জন্য অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে যোগাযোগ রাখেন শাকিব। কিন্তু এই নায়ক বরাবরই জানিয়ে দিয়েছেন, তার জীবনে ভবিষ্যতে অপু-বুবলীকে নিয়ে নতুন কোনো সম্পর্কের শুরুর সম্ভাবনা নেই। 

শাকিবের এমন অবস্থানের পর থেকেই বিভিন্ন সময় এ দুই নায়িকা পরস্পরবিরোধী বিভিন্ন বক্তব্যে দিয়েছেন। কখনো আকার-ইঙ্গিতে একে অন্যকে নিশানা করেছেন, আবার কখনো প্রত্যক্ষভাবেই আক্রমণ করে কথা বলেছেন। 

সবশেষ এই দুই নায়িকার কোন্দল স্পষ্ট হয় গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নী ও অপু বিশ্বাসের একটি ফোনালাপ কেন্দ্র করে। যার সূত্রপাত ফারজানা মুন্নীর এক ফেসবুক স্ট্যাটাস ঘিরে। যেখানে তিনি দাবি করেন, তার স্বামী কৌশিক হাসান তাপসের সঙ্গে প্রেম করছেন নায়িকা বুবলী।

এর কয়েক দিন আগে ফারজানা মুন্নীকে রাত ৩টায় মোবাইল ফোনে কল দেন অপু। যেখানে তিনি জানান, বুবলী তার জীবনে কী কী কাণ্ড ঘটিয়েছেন। অপু বিশ্বাসের সঙ্গে সেই ফোনালাপে মুন্নীও বুবলী সম্পর্কে নানা তথ্যফাঁস করেন। যেটা এই নায়িকা রেকর্ড করেন। 

পর দিনই প্রায় ১৪ মিনিটের একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে ফারজানা মুন্নীর কণ্ঠই শোনা যায় পুরো সময়জুড়ে। অপু বিশ্বাস কী বলেছেন, সেসব বাদ দেওয়া হয়।

বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সেই ফোনালাপ প্রসঙ্গে কথা বলেছেন ফারজানা মুন্নী। যেখানে তিনি সরাসরি জানিয়েছেন, অপু বিশ্বাস তার অনুমতি না নিয়েই কলটি রেকর্ড করেছেন।

দীর্ঘ সাক্ষাৎকারে রীতিমতো অপু বিশ্বাসের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মুন্নী। শুধু তাই নয়, ওই সময়ে কিছু কারণে মেন্টালি ডিস্টার্বড ফিল করায় ও এক ধরনের সন্দেহ সৃষ্টি হওয়ায় বুবলীকে নিয়ে বিভিন্ন কথা বলেছেন বলে মন্তব্য করেন তিনি। যা তার উচিত হয়নি বলে মনে করেন ফারজানা মুন্নী। 

ফারজানা মুন্নী বলেন, ‘বেশ কিছু ঘটনা কেন্দ্র করে আমি মেন্টালি ডিস্টার্বড ছিলাম। একদিন রাত ৩টার দিকে আমার নম্বরে অপু বিশ্বাস কল দেন। সে আমাকে জানান, তার জীবনে বুবলী কী কী করেছেন। অপুর কথা শুনে আমি কনফিউজড হয়ে যাই। ভাবতে শুরু করি, তা হলে কী বুবলী আমার সঙ্গেও এমন কিছু করবে?’

তার কথায়, যেহেতু আমি মেন্টালি ডিস্টার্বড ছিলাম, সেটি বুঝেই অপু বিশ্বাস আমাকে একের পর এক প্রশ্ন করে গেছে। আমি উত্তর দিয়েছি। কিন্তু কখনো ভাবিনি সে আমার কলটা রেকর্ড করবে। পুরো বিষয়টি আমি তখনো টের পাইনি। যে ক্লিপটা ভাইরাল হয়েছে, সেটি কিন্তু এডিট করা। সেখানে শুধু আমার কথা বলার অংশটুকুই রাখা হয়েছে। এ ঘটনায় আমি কষ্ট পেয়েছি।

তিনি আরও বলেন, তাদের সব কিছু ঠিক করার জন্য আমাকে ব্যবহার করা হয়েছে। কাউকে ব্যবহার করে সম্পর্ক ঠিক করা যায় না। আমি তো একজন মেয়ে হিসেবে অপু বিশ্বাসের সঙ্গে কথা বলেছি। সে প্রশ্ন করেছে, উত্তর দিয়েছি। এমন ঘটনা সত্যিই দুঃখজনক।

স্বাভাবিকভাবেই এই সাক্ষাৎকারটি প্রকাশের পর বুবলীর নামের পাশে তাপসের সঙ্গে প্রেমের সম্পর্কের ‘বদনাম’ ঘুচল। আর সে কারণেই এই নায়িকা তাপস-মুন্নী দম্পতির ওই সাক্ষাৎকারটি ফেসবুকে শেয়ার করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন— ‘আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে মার্জিত দম্পতি! কৌশিক হোসেন তাপস ভাইয়া ও ফারজানা মুন্নী আপুর প্রতি শ্রদ্ধা রইল।’

এদিকে এই সাক্ষাৎকার প্রকাশের পরেই বুধবার মধ্যরাতে ফেসবুকে রহস্যময় এক স্ট্যাটাস দিয়েছেন অপু বিশ্বাস। যেখানে তিনি কারও নাম না নিলেও পরোক্ষভাবে বুবলী-তাপস-মুন্নীর বিষয়টিকেই ইঙ্গিত করেছেন। 

স্ট্যাটাসে এক থেকে তিন ক্রমবিন্যাস করে অট্টহাসির প্রতিক্রিয়ায় এই নায়িকা লিখেছেন, ‘মানুষ হয়ে বিপদে আছি। চারপাশে সব ফেরেশতা। এতদিন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। স্ক্রিপ্ট অনেক দুর্বল।’

অপুর সেই স্ট্যাটাসে ভক্তরাও ফারজানা মুন্নী ও তাপস দম্পতির সাক্ষাৎকারের বিষয়টিই তুলে এনেছেন। কেউ কেউ নায়িকার পক্ষ নিয়েছেন। আবার কারও পরামর্শ, নিজেদের মধ্যে এসব কাদা ছোড়াছুড়ি বন্ধ হোক।

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৩,/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit