বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

ঢাবির অণুজীব বিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৪ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ ১৩ ডিসেম্বর (২০২৩ ) বুধবার বিভাগের আনোয়ারুল আজীম চৌধুরী লেকচার গ্যালারীতে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

বিভাগের চেয়ারপার্সন আধ্যাপক ড. আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের অধ্যাপক ড. মারুফা জেরিন আক্তার। 

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও বিদায়ী 

শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করে বলেন, নিজেকে দক্ষ, সমৃদ্ধ ও প্রজ্ঞাবান মানুষ হিসেবে গড়ে তোলার 

জন্য শিক্ষার্থীদের পাঠ্যপুস্তুক এর বাইরেও জ্ঞান অর্জন করতে হবে। যেকোন ধরনের পরিবর্তনকে গ্রহণ করে এবং উন্নত 

প্রযুক্তির সাথে নিজেদের সম্পৃক্ত করে দেশ, জাতি ও সমাজের কল্যাণে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও দর্শন নিয়ে পড়াশুনা এবং তাঁর আদর্শকে ধারন করে দেশ ও জাতির উন্নয়নে আত্মনিয়োগ করার আহবান 

জানান।অনুষ্ঠানের ২য় পর্বে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit