শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান বোচাগঞ্জে ১শত ২৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার টানা বিশ্বকাপ জয়ের পথে যে ‘অভিশাপ’ তাড়া করছে আর্জেন্টিনাকে জয়পুরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র গাড়িচালকের সঙ্গে প্রেম, স্বামীর ২০ লাখ টাকা হাতাতে ঘুমের ওষুধ খাইয়ে বিছানায় ছাড়লেন বিষধর সাপ! বিশ্বকাপ জিতলেই অবসর নেব : কুকুরেলার বিশ্বকাপে আর্জেন্টিনার গোলের দাপট, রক্ষণে অপ্রতিদ্বন্দ্বী স্পেন

মা হিসেবে কেমন ঐশ্বরিয়া, জানালেন অভিষেক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৫ Time View

বিনোদন ডেস্ক : ২০০৭ সালে অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চনের বিয়ে হয় ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে। ১৫ বছরের বেশি সময় ধরে বচ্চন পরিবারের বৌমা তিনি। ২০১১ সালে জন্ম দেন মেয়ে আরাধ্যা বচ্চনের। বলিউডের অন্যতম নামজাদা পরিবারের সদস্য সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী। 

শোনা যাচ্ছে, বচ্চন পরিবারের ভেতরে চলছে ঘোর অশান্তি। ঐশ্বরিয়ার দূরত্ব তৈরি হয়েছে শ্বশুরবাড়ির সঙ্গে। এত আলোচনা হচ্ছে, কিন্তু বচ্চন পরিবারের কেউই এ বিষয়ে এখনও কোনও কথা বলেননি। গত কয়েক মাস ধরেই ছাড়া ছাড়া অভিষেক-ঐশ্বরিয়া। এর মাঝেই ভাইরাল অভিষেকের পুরনো এক সাক্ষাৎকার। কেমন মা হতে পেরেছেন ঐশ্বরিয়া, জানালেন জুনিয়র বচ্চন।

অভিষেক বলেন, যেখানে ঐশ্বরিয়া রাই, সেখানেই তার কন্যা আরাধ্যা। মা-মেয়েকে একসঙ্গেই দেখা যায় সব সময়। মেয়ের বয়স ১১। এখনও সব জায়গায় মায়ের হাত ধরে থাকতেই দেখা যায় আরাধ্যাকে। ছোটবেলা থেকে সারাক্ষণ মায়ের সঙ্গে সে। আরাধ্যার জন্মের পর থেকেই কাজ কমাতে শুরু করেন ঐশ্বরিয়া।

আরাধ্যা জন্মের পর ওজনও অনেকটা বেড়ে যায়, তার জন্য কম কটাক্ষের মুখে পড়তে হয়নি তাকে। বর্তমানে বেশ কিছু ব্র্যান্ডের প্রচার দূত ও হাতেগোনা কয়েকটা ছবি করছেন। ২০১৭ সালে ঐশ্বরিয়ার প্রশংসা করে অভিষেক বলেন, মা হিসেবে ঐশ্বরিয়া শ্রেষ্ঠ, আমার চোখে ও ‘সুপারমম’। আরাধ্যার জন্মের পর থেকে গোটা সময়টা মেয়েকেই দিয়েছে। একটা দিনের জন্য কোনও অভিযোগ করতে শুনিনি। তবে মেয়ে হওয়ার পর যখন ওর বেশ কিছুটা ওজন বৃদ্ধি পায়। সেই সময় লোকের কটু কথা শুনলে আমার খারাপই লাগত।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit