সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

ঢাবি’র আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতায় শহীদুল্লাহ হল চ্যাম্পিয়ন

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২২৬ Time View

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) আয়োজিত ‘আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৩’-এ চ্যাম্পিয়ন হয়েছে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ডিবেটিং ক্লাব এবং রানার্স-আপ হয়েছে জিয়া হল ডিবেটিং ক্লাব। ঢাকা 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গতকাল ১০ ডিসেম্বর (২০২৩) রবিবার সন্ধ্যায় অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

ডিইউডিএস-এর সভাপতি মো. মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিইউডিএস-এর চিফ মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালন করেন ডিইউডিএস-এর সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী এবং অংশগ্রহণকারী সকল বিতার্কিকদের অভিনন্দন জানিয়ে বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা-সমালোচনার মাধ্যমে সঠিক সমাধান বের হয়ে আসে।

নিজেকে যুক্তিবাদী মানুষ হিসেবে গড়ে তুলতে বিতর্ক চর্চায় সম্পৃক্ত থাকার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে উপাচার্য বলেন, বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে বিতর্ক চর্চাকে আরও গতিশীল করতে হবে এবং এজন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit