শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

জাপানকে উড়িয়ে সেমিতে এক পা বাংলাদেশের

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৩১ Time View

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দাপুটে জয়ের পর এবার জাপানকে পাত্তা দিলো না বাংলাদেশ। দুই ম্যাচে দুই জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে যুবা টাইগাররা। আজ জাপানকে হারিয়েছে ৯ উইকেটের বড় ব্যবধানে।

দুবাইয়ে আইসিসির একাডেমিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তোপের মুখে পড়ে ৯৯ রানেই গুটিয়ে যায় জাপান। কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি সেভাবে। দুই অংক ছুঁতে পেরেছেন মাত্র তিনজন। সর্বোচ্চ ১৮ রান এসেছে নিহার পারমারের ব্যাট থেকে। এছাড়া কিফার লেক ১৭ ও কাজুমা কাতো স্টাফোর্ড করেছেন ১৩ রান।  

বাংলাদেশের হয়ে যে-ই বোলিংয়ে এসেছেন, তিনিই দেখেছেন সফলতার মুখ। দুটি করে উইকেট শিকার অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ও আরিফুল ইসলামের। এছাড়া একটি উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা, রোহানত দৌল্লা বর্ষণ, শেখ পারভেজ জীবন ও চৌধুরী মো. রিজওয়ান।

১০০ রানের সহজ লক্ষ্য ২৩২ বল হাতে রেখেই পেরিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যদিও হারাতে হয়েছে একটি উইকেট। ৭১ রানের উদ্বোধনী জুটির পর ফিরে যান ১৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৯ রান করা জিশান আলম। তবে খেলা শেষ করে আসেন আরেক ওপেনার আশিকুর রহমান শিবলী। ৪৫ বলে ৮ চারে ৫৫ রানে অপরাজিত ছিলেন তিনি। বাকি সময়ে তাকে সঙ্গ দেওয়া রিজওয়ান অপরাজিত থাকেন ১০ রানে।  

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী ১৩ ডিসেম্বর শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে। তবে আজ যদি আরব আমিরাতকে শ্রীলঙ্কা হারিয়ে দেয়, তাহলে নিজেদের পাশাপাশি বাংলাদেশকেও সেমিফাইনালে নিয়ে যাবে তারা।

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit