শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

১৫ ডিসেম্বর আসছে ‘মানুষ’

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৭১ Time View

বিনোদন ডেস্ক : বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দারের সিনেমা ‘মানুষ’ ভারতে মুক্তি পেয়েছে  ২৪ নভেম্বর। বাংলাদেশের বিদ্যা সিনহা মিমও জিৎ প্রযোজিত ও অভিনীত ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন।

ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও ছবিটি মুক্তির পরিকল্পনা করেছিল জাজ মাল্টিমিডিয়া। তবে মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় সম্ভব হয়নি।

তবে এবার ছবিটি আনছে অনন্য মামুনের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

১৫ ডিসেম্বর (শুক্রবার) ছবিটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সঞ্জয় সমদ্দার বলেছেন, অবশেষে আমার ইচ্ছা পূরণ হচ্ছে। এটি আমার প্রথম ছবি। চেয়েছিলাম দুই দেশের দর্শক ছবিটি একসঙ্গে উপভোগ করুক। তিন সপ্তাহ পরে হলেও আমার দেশের মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখতে পাবে। আশা করছি, ভালো সাড়াও পাব।

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit