রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুট কি হাতছাড়া, ফাইনালে মেসিকে যা করতেই হবে ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে

আলোচনা ছাড়া জিম্মি মুক্ত করতে ব্যর্থ হবে ইসরায়েল : হামাস

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড ইসরাইলকে চ্যালেঞ্জ দিয়ে বলেছে, তারা আলোচনা ছাড়া কোনো বন্দীকে মু্ক্ত করতে পারবে না। 

কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা রেকর্ড করা এক বার্তায় বলেন, আমরা নেতানিয়াহু, গ্যালান্ট এবং যুদ্ধ মন্ত্রিসভার অন্যান্য সদস্যকে বলেছি, তারা আমাদের সঙ্গে আলোচনা ছাড়া কোনো বন্দীকে ফিরিয়ে নিতে পারবে না। সর্বশেষ এক বন্দীকে মুক্ত করতে গিয়ে তাকে হত্যার ঘটনায় তা আবারো প্রমাণিত হয়েছে।

তিনি সম্প্রতি গাজা উপত্যকায় এক ইসরাইলিকে মুক্ত করার জন্য ইসরায়েলি বিশেষ বাহিনীর চেষ্টার কথা উল্লেখ করেন। আবু ওবায়দা বলেন, আল কাসসাম তাদেরকে চেষ্টাকে ভণ্ডুল করে দিয়েছে, তাদের সামরিক বাহিনীর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এবং ওই ঘটনায় ওই বন্দীও নিহত হয়েছে।

আবু ওবায়দা আরো বলেন, গত ১০ দিনে বেইত হানুন থেকে খান ইউনিস পর্যন্ত এলাকায় যোদ্ধারা ১৮০টির বেশি সামরিক যান এপিসি, ট্যাঙ্ক ও বুলডোজার আংশিক বা পুরোপুরি ধ্বংস করেছে। আমাদের যোদ্ধারা শূন্য দূরত্ব থেকে পদাতিক সৈন্যদের আক্রমণ করাসহ বিভিন্ন অভিযান পরিচালনা করেছে। তারা অসংখ্য স্নাইপার হামলা পরিচালনা করেছে, অ্যান্টি-পারসোনাল অস্ত্র ব্যবহার করেছে।

তিনি বলেন, এর ফলে শত্রুদের মধ্যে বিপুল সংখ্যকের মৃত্যু হয়েছে বা তারা আহত হয়েছে।

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit