রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুট কি হাতছাড়া, ফাইনালে মেসিকে যা করতেই হবে ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে

গোপনে বিয়ে সারলেন ‘অ্যানিমেল’ অভিনেতা

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৯ Time View

বিনোদন ডেস্ক : শীতের আমেজ বয়ে চলছে। আর এই শীত আসার সঙ্গে সঙ্গে যেন বিয়ের মৌসুম শুরু হয়ে গেছে তারকাদের। একজনের বিয়ের আমেজ শেষ হওয়ার আগেই আরেকজনের বিয়ের খবর। এবার সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের আলোচিত-সমালোচিত ‘অ্যানিমেল’ সিনেমাখ্যাত অভিনেতা কুনাল ঠাকুর।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বলিউডের পরিচিত মুখকে বিয়ে করেছেন অভিনেতা কুনাল। অনেকটা গোপনেই মোহন সিস্টার্সের মেজো বোন মুক্তি মোহনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেতা।

অ্যানিমেল ছবিতে রাশমিকা মান্দানার বাগদত্তার চরিত্রে অভিনয় করেন অভিনেতা কুনাল ঠাকুর। তবে এবার বাস্তবজীবনেই সাতপাকে বাঁধা পড়লেন তিনি।

মুক্তি ও কুনাল বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন—— ‘তোমার মধ্যে আমি আমার ঐশ্বরিক সংযোগ খুঁজে পাই; তোমার সঙ্গে আমার ভাগ্যের মিলন হতোই। ঈশ্বর, পরিবার এবং বন্ধুদের আশীর্বাদের জন্য কৃতজ্ঞ। আমাদের পরিবার আনন্দিত এবং স্বামী ও স্ত্রী হিসেবে আমাদের এগিয়ে যাওয়ার জন্য আপনার আশীর্বাদ চাই।’ হ্যাশট্যাগে লেখা হয়, ‘কুনাল কো মিলি মুক্তি’।

জনপ্রিয় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার শক্তি মোহন তার বোনের বিয়ের ছবি রিপোস্ট করেন নিজের প্রোফাইলে। লেখেন, ‘আমার ছোট্ট গোলুর বিয়ে হয়ে গেল। মনে হচ্ছে আমার হৃদয়ের একটা টুকরো তোমার সঙ্গে চলে গেল। খুব আনন্দিত তোমাদের জন্য। খুব মিস করব মুক্তি।’

আরও পড়ুন: উত্তাল সাগরে অপূর্ব-তটিনীর রোমাঞ্চ

কুনাল ঠাকুর একজন অভিনেতা ও মডেল। ‘অ্যানিমেল’ ছবির আগে তাকে ‘কবীর সিংহ’ ছবিতে পার্শ্বচরিত্রে দেখা গেছে। এ ছাড়া বালাজি টেলিফিল্মসের ২০১৮ সালের ‘কসৌটি জিন্দেগি কে’ ধারাবাহিকেরও অংশ ছিলেন তিনি। এ ছাড়া একাধিক বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি।

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit