রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুট কি হাতছাড়া, ফাইনালে মেসিকে যা করতেই হবে ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে

রণবীরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে আপত্তি ছিল মা-বাবার, কথা শোনেননি তৃপ্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৭১ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করে আলোচনায় রয়েছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। রীতিমতো বলিউডের নতুন ক্রাশ বলা হচ্ছে অভিনেত্রী।

বিশেষ করে রণবীর কাপুরের সঙ্গে তরুণ এ অভিনেত্রীর একটি অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সামাজিকমাধ্যম থেকে গণমাধ্যম সব জায়গাতেই চলছে তুমুল আলোচনা।

বিষয়টি চোখে পড়েছে তৃপ্তির নিজেরও। ‘অ্যানিমেল’ সিনেমায় রণবীরের সঙ্গে বিছানায় একদমই খোলামেলা অবতারে দেখা মিলেছে তার। মেয়েকে পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে আবিষ্কারের পর মা-বাবার কেমন প্রতিক্রিয়া ছিল সেটিই এক সাক্ষাৎকারে জানিয়েছেন খোদ অভিনেত্রী নিজেই। 

তৃপ্তি বলেন, ‘রণবীরের সঙ্গে সেই অন্তরঙ্গ দৃশ্য দেখার পর মা-বাবা একটু হতবাকই হয়েছিলেন। আমাকে বলেন, তারা কখনো এ ধরনের ছবি দেখেননি। আমি এমন দৃশ্যে অভিনয় না করলেই পারতাম।’

তবে এই অভিনেত্রীর ভাষায়, মেয়ের দিক থেকে বিষয়টি বুঝেছেন বাবা-মা। পরক্ষণেই বলেছেন, ‘ঠিক আছে। অভিভাবক হিসেবে তোমার বিষয়টি আমরা অবশ্যই বুঝব।’ 

নিজের অভিভাবককে তৃপ্তি বলেন, ‘আমি কোনো অন্যায় করছি না। এটা আমার কাজ এবং যতক্ষণ পর্যন্ত আমি এতে স্বাচ্ছন্দ্য ও নিরাপদ বোধ করি, ততক্ষণ পর্যন্ত এতে কোনো সমস্যা দেখি না।’ 

তৃপ্তি জানান, একজন অভিনেত্রী হিসেবে নিজের চরিত্রের ওপর শতভাগ বিশ্বাস করা জরুরি এবং সেই কাজটিই তিনি করেছেন। 

এর আগেও ‘বুলবুল’ ও ‘কালা’র মতো সিনেমায় অনবদ্য অভিনয় করেছেন তৃপ্তি দিমরি। কিন্তু তখন তাকে নিয়ে এতটা আলোচনা হয়নি। সমালোচকরা মনে করছেন ‘অ্যানিমেল’ সিনেমায় তাকে সাহসী অবতারে নতুনভাবে আবিষ্কার করেছেন দর্শকরা। সে জন্যই এত আলোচনা।

সূত্র: আনন্দ বাজার

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit