মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

ডোমারে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৭ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ (০৯-১৪ ডিসেম্বর/২৩) উদ্বোধন এবং ২৪/০৭ প্রাতিষ্ঠানিক ডেলীভারী বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করেন ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ।প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন জেলার পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মোজাম্মেল হক।

পরে এক আলোচনা সভায় বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা আমিনুল ইসলাম রিমুন এর সভাপতিত্বে স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক ডাঃ রোখসানা বেগম, মেডিকেল অফিসার মিনহাজুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তবিবুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি হাবিবুল হক দুলাল, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আব্দুল বারেক, পরিবার পরিকল্পনা পরিদর্শক ধনেশ^র বর্মন প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ইউনিয়ন আ’লীগের সভাপতি মনছুর আলী, প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেনসহ পরিষদের সকল সদস্য ও সূধীজন উপস্থিত ছিলেন। গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করণ এবং সরাসরি ক্লিনিকে না গিয়ে প্রাতিষ্ঠানিক ডেলীভারী করার চেষ্টা অথবা রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরামর্শ প্রদান করেন প্রধান অতিথি।

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit