রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুট কি হাতছাড়া, ফাইনালে মেসিকে যা করতেই হবে ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে

মিশরে চলছে ভোটগ্রহণ, ফের প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন সিসি

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের মধ্যেই মিশরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। মিশরের প্রেসিডেন্ট নির্বাচন এমন একসময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন দেশটিতে মূল্যস্ফীতি প্রকট আকার ধারণ করেছে। 

রোববার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে আগামীকাল  মঙ্গলবার পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। খবর রয়টার্সের।

মূল্যস্ফীতি ছাড়িয়েছে ৪০ শতাংশ। এমনকি বিগত কয়েক বছরে ডলারের বিপরীতে মুদ্রার অবমূল্যায়ন ঘটেছে প্রায় অর্ধেক। ১০ কোটি ৬০ লাখ মানুষের দেশটির দুই-তৃতীয়াংশই বর্তমানে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনের মাধ্যমে তৃতীয়বারের মতো মিশরের ক্ষমতায় আসতে পারেন বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হতে পারে।

মিশরের জাতীয় নির্বাচন কর্তৃপক্ষের হিসাব অনুসারে, এবারের নির্বাচনে প্রায় ৬ কোটি ৭০ লাখ মানুষ ভোট দিতে পারবেন। এর মধ্যে রোববার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৫০ লাখ মানুষ ভোট দিয়েছেন।

এদিকে গাজা সংকটের কারণে মিশরে নির্বাচনের ডামাডোল অনেকটাই পেছনে পড়ে গেছে। এ অবস্থায় নির্বাচনে বিরোধীদের দমনে রাষ্ট্রশক্তি ব্যবহার করার অভিযোগ উঠেছে সিসির বিরুদ্ধে। সরকারনিয়ন্ত্রিত গণমাধ্যমেও নির্বাচনের চেয়ে বেশি উঠে আসছে গাজা সংকটের তথ্য।

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit