রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুট কি হাতছাড়া, ফাইনালে মেসিকে যা করতেই হবে ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে

ইসিতে দ্বিতীয় দিনের মতো চলছে আপিল শুনানি

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৫১ Time View

ডেস্ক নিউজ : আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে বাদপড়া প্রার্থীদের প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনের মতো আপিল আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে।

সোমবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে শুনানি শুরু হয়। 

নির্বাচন কমিশন মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার কমিশনার আপিল শুনানি করছেন। চলবে বিকাল ৪টা পর্যন্ত। 

রোববার থেকে শুরু হওয়া শুনানি চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। এই ছয় দিন রোজ ১১০ জন করে প্রার্থীর আপিল শুনানি হবে নির্বাচন কমিশনে।

শুরু হয়েছে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি। শুনানিতে ৯৪ জনের মধ্যে প্রার্থিতা ফেরত পেয়েছেন ৫৬ জন। প্রার্থিতা নামঞ্জুর হয়েছে ৩২ জনের। অপেক্ষায় রাখা হয়েছে ছয়জনকে। তবে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ পাবেন প্রার্থীরা।

এ ছাড়া মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। এর পর চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে।

এবারের সংসদ নির্বাচনে ২৯ দল ও স্বতন্ত্র মিলিয়ে দুই হাজার ৭১২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাছাইয়ে বাদ পড়ে ৭৩১ প্রার্থীর মনোনয়ন। তার মধ্যে ৫৬১ জন প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন করেন।

তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর আর তার তিন সপ্তাহ পর ৭ জানুয়ারি হবে ভোটগ্রহণ।

 

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit