রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুট কি হাতছাড়া, ফাইনালে মেসিকে যা করতেই হবে ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে

যাত্রীবাহী উড়োজাহাজে প্যারাস্যুট নিয়ে উঠলেন যুবক!

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : ‍চলাচলের পথে দুর্ঘটনা এড়াতে মানুষ প্রয়োজনীয় কত কিছুই না করে। ব্রানডন নামে এক যাত্রী যা করলেন তাতে সবাই রীতিমতো অবাক।

একটি বেসরকারি বিমান পরিবহন সংস্থার ফ্লাইটে করে গন্তব্যে যাওয়ার সময় কাঁধে প্যারাস্যুট নিয়ে উঠে পড়েন ব্রানডন। পরে আসনে বসার আগে তা ব্যাগপত্র রাখার নির্ধারিত জায়গায় তুলে রাখেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দেখেছেন ১৬ লাখের বেশি ব্যবহারকারী।

ব্রানডনের পরিচয় বা ঘটনাটি কবেকার, সে সম্পর্কে জানা যায়নি। ভিডিওটি শেয়ার করেছেন তার স্ত্রী কাগান ব্রুকস। ব্রানডনকে দৃশ্যত এমন অস্বাভাবিক কাণ্ড করতে দেখা গেলেও ফ্লাইটের অন্য যাত্রীরা অবশ্য এতে কোনো প্রতিক্রিয়া দেখাননি। 

 ব্রানডন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে যাওয়ার পথে এই প্যারাস্যুট কোনো নিরাপত্তামূলক কারণে নেননি, বরং বিনোদনমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে নিয়েছিলেন। তার স্ত্রী ব্রুকস পরবর্তী এক ভিডিওতে বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি বলেন, তার স্বামী এটি নিয়েছিলেন স্কাই ডাইভিংয়ের জন্য।

ব্রানডনের প্যারাস্যুট নিয়ে উড়োজাহাজে ওঠার ভিডিওটি স্পর্শকাতর কিছু না হলেও, কোনো কোনো দর্শক এতে উদ্বেগের কথা জানিয়েছেন। তারা বাণিজ্যিক উড়োজাহাজে এ ধরনের উপকরণ ব্যবহারের সম্ভাবনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

টিকটক ব্যবহারকারী ব্রানডনের এ কাজকে মজার বলে উল্লেখ করেন। কেউ কেউ তার এমন প্রস্তুতির প্রশংসা করেন। সূত্র: জিও

টিকটক ব্যবহারকারী ব্রানডনের এ কাজকে মজার বলে উল্লেখ করেন। কেউ কেউ তার এমন প্রস্তুতির প্রশংসা করেন।

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৩,/সকাল ১১:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit