রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুট কি হাতছাড়া, ফাইনালে মেসিকে যা করতেই হবে ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে

২৪ ঘণ্টায় গাজায় আরও ৩০০ ফিলিস্তিনি নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আবারও হামলায় চালিয়েছে ইসরাইল। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে। এতে করে নিহতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেছে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে। রোববার অবরুদ্ধ গাজায় ইসরাইলি অভিযান অব্যাহত ছিল। উত্তর গাজাসহ যেখানে পুরো এলাকাগুলো বিমান হামলায় সমতল হয়ে গেছে। যেখানে ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে স্থল অভিযান চালানো ইসরাইলি  সেনারা হামাস যোদ্ধাদের কাছ থেকে প্রবল প্রতিরোধের মুখোমুখি হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা টেলিফোনে দেওয়া এক  সাক্ষাৎকারে জানিয়েছেন, গাজায় গত ২৪ ঘণ্টায় ২৯৭ জন নিহত এবং ৫৫০ জনের বেশি আহত হয়েছেন। গত দুই মাসে মৃতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেছে; তাদের অধিকাংশ নারী ও শিশু। 

এদিকে গাজায় অব্যাহত হামলাকে কেন্দ্র করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধী গোষ্ঠী হামাস একে অপরকে হুমকি দিয়েছেন। অপরদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

তিনি বলেন, রাশিয়া সন্ত্রাসবাদের নিন্দা জানায় কিন্তু গাজায় যে মানবিক বিপর্যয় তা মেনে নিতে পারে না।

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৩,/সকাল ১১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit