রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

মানবাধিকার দিবস উপলক্ষে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অফ বাংলাদেশ ফাউন্ডেশন এর র‌্যালি

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২০৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অফ বাংলাদেশ ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটি উদ্যোগে নগরীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে র‌্যালি বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনানের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল “সকলের জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায় বিচার।

”সংগঠনের সভাপতি শরীফ আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন আহমেদ এর পরিচালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের মৌলিক অধিকার ও চাহিদা নিশ্চিতের পাশাপাশি সকলের নিরাপত্তা বিধান, স্বাধীনতা ও মর্যাদা সমুন্নত রাখাই মানবাধিকার। মানবাধিকার একটি বিশদ ও সামগ্রিক বিষয়। কিন্তু দুঃখের বিষয়, একবিংশ শতাব্দীতে ও বর্তমানে তথ্য-প্রযুক্তির যুগেও বিশ্বের বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মানবাধিকার প্রতিষ্ঠা ও রক্ষায় প্রতিনিয়ত আন্দোলন-সংগ্রাম করতে হচ্ছে।র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. নিয়াজুল হক, আইন সম্পাদক এডভোকেট কবির আহমেদ, মো. কামাল হোসেন, নুর মোহাম্মাদ, আবুল হাসনাত, এনাম আহমেদ, আঙ্গুর মিয়া, আনিস, রবিউল, মশিউর, জাকারিয়া আহমেদ, সেকুল চৌধুরী, সুহান প্রমুখ।

কিউএনবি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit