মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

ডোমার পেট্রোল পাম্পে রাখা ৩টি ট্রাক্টরে আগুন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১১৯ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ফিলিং স্টেশনে রাখা আইসার ৪৮০,৪৮৫ ও নিউহল্যান্ড টিটি-৫৫ মডেলের তিনটি ট্রাক্টর ইঞ্জিন আগুনে পুড়িয়ে গেছে।ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের ডোমার ফিলিং স্টেশনে। শনিবার (৯ ডিসেম্বর) ভোর রাত্রীতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে ট্রাক্টর মালিক জানান।ট্রাক্টর মালিক আনজারুল হক বলেন, গাড়ীগুলো নিরাপত্তার জন্য প্রতিদিন রাতে পাম্পে রাখা হয়। কারন পেট্রোল পাম্পে রাতে পাহাড়াদার ও সিসি ক্যামেরা লাগানো। বাসায় রাখলে ব্যাটারী চুরির ভয় থাকে। শুক্রবার সন্ধ্যায় পাম্পে গাড়ী রেখে বাড়ী যাই, ভোর রাতে জানতে পারি গাড়ীতে আগুন লেগেছে। কে বা কাহারা এতে আগুন লাগিয়ে দিয়েছে।

আব্দুল মালেক বলেন, আমার টিটি-৫৫ ইঞ্জিনটি কোম্পানি থেকে কিস্তিতে নেওয়া। বিভিন্ন এনজিও’র কাছ থেকে প্রায় ৫ লক্ষ টাকা ঋণ নিয়ে কোম্পানিতে দিয়ে অবশিষ্ট টাকা বাকি রেখে গাড়ীটি নেই। এই গাড়ীর উপর আমার সংসার চলে। ইঞ্জিনটি পুড়িয়ে যাওয়ায় আমি নি:স্ব হয়ে গেলাম। আইনের কাছে আমার দাবী সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টন্তমূলক শাস্তির দাবী জানান তিনি।এবিষয়ে পেট্রোল পাম্পের পাহারাদার রতন বলেন, শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে হঠাৎ করে একটি গাড়ীর ইঞ্জিন চালু হয়। ইঞ্জিন চালুর সাথে সাথে ফায়ারিং হচ্ছে। আমি বন্ধ করতে না পারায় পাম্পে থাকা লিটন ও রাধা মোহনকে ডাক দেই। সে সময় আমি কাউকে দেখিনি। অনেক চেষ্টা করে আগুন নিভাতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেই। তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী বলেন, ঘটনাস্থান পরিদর্শন করেছি, পাম্পটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। তদন্ত করে আসল ঘটনা বের করা হবে।

কিউএনবি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৩/দুপুর ১২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit